ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:০৩:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:০৩:১৪ অপরাহ্ন
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক  কারবারী গ্রেফতার সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার
সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ২৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২, সদর কোম্পানির একটি দল।

শুক্রবার (১৫) আগস্ট সকাল  পৌনে ১১টায় র‌্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস দল সিরাজগঞ্জ জেলার সদর থানার অধীন মুলিবাড়ি এলাকার ঢাকা-রাজশাহী মহাসড়কের ওভারপাসের নিচে এই অভিযান চালায়।

অভিযানে একটি ভ্যানের উপর থেকে ২৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন ঠাকুর ঠেক বনবাড়িয়া আটখোলা গ্রামের মোঃ ওয়াজকরনি শেখের ছেলে মোঃ আকাশ শেখ (১৮) এবং সিরাজগঞ্জ পৌরসভার দিয়া ধন খরা গ্রামের মোঃ শরিফ উদ্দিনের ছেলে মোঃ আসিফ হোসেন (১৯)।

র‌্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে তারা দীর্ঘদিন ধরে গোপনে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সিরাজগঞ্জ সদর উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী