ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

পুঠিয়া উপজেলা নির্বাচনী কমিটির কর্মশালা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:১৫:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:১৫:৩৫ অপরাহ্ন
পুঠিয়া উপজেলা নির্বাচনী কমিটির কর্মশালা অনুষ্ঠিত পুঠিয়া উপজেলা নির্বাচনী কমিটির কর্মশালা অনুষ্ঠিত
পুঠিয়া উপজেলার বানেশ্বর জামায়াত অফিসে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসন কমিটির উদ্যেগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়

কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজু ইসলাম। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক, রাজশাহী অধ্যাপক রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চল টিম সদস্য মোঃ রেজউর রহমান।

কর্মশালায় দারস প্রদান করেন পুঠিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা শহীদুল ইসলাম। উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

তিনি তার বক্তব্যে বলেন, গ্রামে- গ্রামে, পাড়া- মহল্লায় প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে আমাদের ইসলামের আদর্শ ও আগামীতে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্ব পেলে কিভাবে মানুষের সেবার মাধ্যমে তাদের সমস্যা দূর করতে পারি এ ব্যাপারে তাদেরকে অবগত করতে হবে। আশা করা যায় এবার মানুষ আমাদেরকে ভোটের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার মহান দায়িত্বভার প্রদান করবেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব আহমদ উল্লাহ, পুঠিয়া উপজেলা আমীর আলহাজ্ব মাওলানা মনজুর রহমান, দুর্গাপুর উপজেলা আমীর সাইফুল ইসলাম, দুই উপজেলার নির্বাচনী কমিটির সদস্যবৃন্দ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫