ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৭:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১০:২৭:২৩ অপরাহ্ন
ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড ব্রিগেডিয়ার জেনারেল আশার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: দায়িত্ব থেকে অব্যহতি, তদন্তে উচ্চপদস্থ বোর্ড
সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান আশার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে নারী নির্যাতনে বাংলাদেশ সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করেছে। অভিযোগ প্রমাণ হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ফেসবুকে দাবি করেন, এক মেজরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আশা। তিনি তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে উল্লেখ করা হয়—কোরবানির ঈদের রাতে ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল।

এদিকে শুক্রবার বেলা সাড়ে ৩টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ প্রকাশের আগেই সেনাবাহিনী বিষয়টি সম্পর্কে অবগত ছিল এবং সেনা আইন অনুযায়ী সতর্কতার সাথে তদন্ত কার্যক্রম শুরু করে। অভিযোগের সংবেদনশীলতা ও নারীর সামাজিক মর্যাদা বিবেচনায় প্রক্রিয়াটি গোপন রাখা হয়েছিল।

আইএসপিআর জানায়, অভিযুক্ত কর্মকর্তা ইতোমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এবং একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড ঘটনাটির প্রকৃত সত্য উদঘাটনে কাজ করছে। অভিযোগকারী নারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উক্ত প্রাক্তন কর্মকর্তা পূর্বে একটি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন এবং বর্তমানে কারাদণ্ড ভোগ করছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরখাস্ত হওয়া কোনো সেনা সদস্যের সরকারি বাসস্থান বা অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক কারণে, ওই প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের নীতিভ্রষ্ট কার্যক্রমে কোনোভাবেই প্রশ্রয় দেয় না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী