ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা, স্বর্ণ ও টাকা ছিনতাই রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার নৈশপ্রহরীদের বেঁধে স্বর্ণের দোকানসহ ৫ প্রতিষ্ঠানে ডাকাতি রাউজানে যুবদলকর্মী করিম হত্যায় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই: এসপি মাসুদ বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ

  • আপলোড সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৫ ১১:৩৫:৩৬ অপরাহ্ন
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা: ৮ দিনেও আসামি গ্রেপ্তার না হওয়ায় জনমনে ক্ষোভ
গাজীপুরের শ্রীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তির গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর বরমী ইউনিয়নের মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নিহত নারীর স্বজন ও এলাকাবাসীসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতার মোড়ে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখনো মূল আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে প্রমাণ হয়, প্রশাসনের উদাসীনতা বা হয়তো প্রভাবশালীদের চাপে বিচার ব্যাহত হচ্ছে।

বক্তব্য দেন বরমী জামিয়া আনোয়ারিয়া মসজিদের খতিব মাওলানা আ: সাত্তার, মাওলানা জালাল উদ্দীন, চরবহর মসজিদের ইমাম মুফতি মাহদী হাসান, আহলে হাদিস অনুসারী শরিফুল ইসলাম ক্লিপটন, ইসলামী যুব আন্দোলনের বরমী ইউনিয়নের সভাপতি সিয়াম নুর, যুব সংঘের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

এর আগে গত ৬ আগস্ট বরমী ইউনিয়নের মৃধাবাড়ি মধ্যপাড়া এলাকায় ঘটে এই নির্মম ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ী নুরুল ইসলাম মৃধা তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। কারণ স্ত্রী মাদক সেবন ও বিক্রিতে বাধা দিয়েছিলেন। এ ঘটনার পরদিন বিক্ষুব্ধ জনতা তার দুটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছে নিহতের পরিবার।

নিহতের স্বজনরা বলেন, আমরা বিচার চাই। একজন নারী শুধু নৈতিক কারণে প্রতিবাদ করেছিল বলেই তাকে জীবন দিতে হলো। এটা শুধু হত্যাকাণ্ড নয়, এটা সমাজে মাদকের বিরুদ্ধে কথা বলার অপরাধে ফাঁসি দেওয়া।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার