ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চর মোন্তাজে সাপের কামড়ে যুবকের মৃত্যু, জরুরি চিকিৎসার অভাব নাটোরের দত্তপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে আত্রাইয়ে সমাবেশ ও মানববন্ধন তানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ আমন ধান কাটার ভরা মৌসুমে ঠাকুরগাঁওয়ে শিলাবৃষ্টি, দু:চিন্তায় কৃষক রাজশাহীতে অধিকারের নির্যাতনবিরোধী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশাচালক গুরুতর আহত ডেঙ্গু ঠেকাতে রাজশাহীতে তিন মাসের বিশেষ মশক নিধন অভিযান যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, হাসপাতালে এসআই আমার হাঁটুটা যদি আপনার হতো, তবেই বুঝতেন— চোট নিয়ে নেইমার শ্রীলঙ্কার বিপক্ষে টাইগার একাদশে তিন পরিবর্তন, অধিনায়ক হামজা কালিয়াকৈরে ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন আরোহী নিহত বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ কৃষকের কষ্টে ফলানো ৪০ হেক্টর জমির ফসল মাটিতে মিশে গেছে রাণীনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুতের লাইনম্যানের মৃত্যু কষা-কোর্মা-কালিয়া নয়, ডিম দিয়ে রাঁধুন ধোঁকার ডালনা, চেনা রান্নায় ছোট্ট চমক আনার কৌশল এক আসনেই হাজার রোগ থেকে মুক্তি! গুপ্ত পদ্মাসনে ওজন কমবে, সারবে লিভারের রোগও, পদ্ধতি শেখালেন শিল্পা শেট্টী রাসিকের হিসাব বিভাগের সহকারী হিসাবরক্ষক আব্দুর রাজ্জাক পিন্টুকে বিদায় সংবর্ধনা বিয়ের তিন বছর পরেও জমাটি প্রেম কিয়ারা-সিদ্ধার্থের, শোয়ার ঘরে কোন নিয়ম মানেন দম্পতি? ‘আপনারা আইনজীবী?’ বিজয়-রশ্মিকা ও রণবীর-দীপিকাকে কটাক্ষ দর্শকের! ক্ষোভ উগরে দিলেন কর্ণ

পুণ্ড্র ইউনিভার্সিটি’র `ইইই’ বিভাগে মেশিন ল্যাবের আধুনিকায়ন

  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৭:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৭:০২ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটি’র `ইইই’ বিভাগে মেশিন ল্যাবের আধুনিকায়ন পুণ্ড্র ইউনিভার্সিটি’র `ইইই’ বিভাগে মেশিন ল্যাবের আধুনিকায়ন
পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ার ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ইলেক্ট্রিক্যাল মেশিন ল্যাবে আরও দুইটি অত্যাধুনিক মডিউল সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারবে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০টায় বিভাগের মেশিন ল্যাবে মেশিন দুইটির কমিশনিং এবং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ এবং কমিশনিং কার্যক্রম পরিদর্শন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ—ই—ফজলুল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রফিকুল আহসান এর সার্বিক তত্ত্বাবধানে বিভাগের সকল শিক্ষকের অংশগ্রহণে প্রশিক্ষণ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়।

মেশিন ল্যাবের প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করেন গ্লোবাল টেকনোলজি সলিউশনের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহম্মেদ সিদ্দিকী ও প্রশিক্ষক আমির হামজা। এ ছাড়া একাডেমিক এক্সপার্ট হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. আবু সাদাত মোঃ সায়েম ও সহকারী অধ্যাপক মোঃ রুহুল আমিন রাতুল উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬

নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬