ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার দেশজুড়ে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩৫ ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরলেন প্রধানমন্ত্রী সুহানার লিপ-সিঙ্কে মুগ্ধ শাহরুখ, নিজেই মানলেন নিজের দুর্বলতা তৃতীয় বিয়ের চার মাসেই স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়ছেন আমির খান জঙ্গলে নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগ স্ত্রীকে মৃত অবস্থায় পেয়ে মরদেহ টুকরো করার দাবি নরেশের স্ত্রীসহ শ্বশুরবাড়ির ৭ সদস্যকে হত্যার অভিযোগ ক্যাবচালকের বিরুদ্ধে রাবিতে ব্যাডমিন্টন কোর্ট নিয়ে সংঘর্ষ, তদন্তের নির্দেশ শেরপুরে জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৫ রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন পিনাকী

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:১৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:১৯:৪৬ অপরাহ্ন
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন পিনাকী নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে যা বললেন পিনাকী
এ ঘটনায় শোবিজ অঙ্গনে তারকাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। অনেক তারকা নুসরাতের গ্রেপ্তারের ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক তোলপাড় হয়। আর এ ঘটনা নজর এড়ায়নি সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্যের।

ফারিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে নিজের মতো করে মত প্রকাশ করেছেন পিনাকী।
 
ফেসবুকে পিনাকী লিখেছেন, ‘নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্য নিয়ে মিডিয়ায় সেই সময়ের নিউজ এমন মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি।

এমনকি শেখ হাসিনার মতো হতে চান ফারিয়া। এ অভিনেত্রী বলেছিলেন, শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় না-ও করি, তাতে আফসোস থাকবে না। এটা অভিনেত্রীর বয়ান নয়। এইটা তার পর্দার ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেওয়া।
 
পিনাকী আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে। একজন ফ্যাসিস্ট এনেবেলার, আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষিরানীকে গ্রেপ্তার করাটা প্রফেসর ইউনূস সরকারের জন্য জরুরি কাজ। তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই। তার মানসিক চিকিৎসা করাও জরুরি।’ 
 
এদিকে মঙ্গলবার (২০ মে) সকালে নুসরাত ফারিয়ার জামিন দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়