ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের বিশাল ও সাই ধানশিকা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:২৮:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:২৮:১৮ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের বিশাল ও সাই ধানশিকা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের বিশাল ও সাই ধানশিকা
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিশাল ও অভিনেত্রী সাই ধানশিকা। দীর্ঘদিন প্রেমের পর বহুল প্রতীক্ষিত বিয়ের ঘোষণা দিয়েছেন এ জুটি। তারা জানিয়েছেন, আগামী ২৯ আগস্ট চেন্নাইয়ে তাদের বিয়ে অনুষ্ঠিত হবে।

এই ঘোষণা আসে সাই ধানশিকার আসন্ন চলচ্চিত্র ‘যোগী দা’-এর অডিও এবং ট্রেলার উন্মোচন ইভেন্টে, যেখানে বিশাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সেখানে তারা তাদের ১৫ বছরের বন্ধুত্বের সম্পর্ককে প্রেমে রূপান্তরিত হওয়ার কথা জানান। 
 
বিশাল বলেন, ‘সাই ধানশিকা একজন অসাধারণ মানুষ। ঈশ্বর আমার জন্য সেরা সঙ্গীটি রেখেছেন। আমরা একটি সুন্দর জীবন কাটাবো।আমি নিশ্চিত করবো যে, বিয়ের পরেও তিনি অভিনয় চালিয়ে যাবেন।’

দীর্ঘদিন নিজেদের সম্পর্কের বিষয়ে গোপনীয়তা বজায় রাখলেও একটি সংবাদ প্রতিবেদন ভাইরাল হওয়ার পর তারা সিদ্ধান্ত নেন যে আর কিছু লুকিয়ে রাখবেন না। এরপর প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন দুজনেই। এবার দিলেন বিয়ের ঘোষণা।

বিশাল প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তিনি ‘নাদিগার সংঘম’ ভবন নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না। এখন সেই ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং তিনি তার প্রতিশ্রুতি পূরণ করেছেন।
 
বিশালের হবু স্ত্রী সাই ধানশিকা ‘কাবালি’ চলচ্চিত্রে রজনীকান্তের মেয়ের চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এছাড়াও ‘দক্ষিণা’, ‘ইরুট্টু’, ‘সিকারু’সহ একাধিক সিনেমায় দেখা গেছে তাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী