ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালেও দোষ শুধু নারীদেরই হয় :কঙ্গনা রানাউত

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০১:১৫:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০১:১৫:৪৪ অপরাহ্ন
‘বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালেও দোষ শুধু নারীদেরই হয় :কঙ্গনা রানাউত ‘বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালেও দোষ শুধু নারীদেরই হয় :কঙ্গনা রানাউত‘বিবাহিত পুরুষরা সম্পর্কে জড়ালেও দোষ শুধু নারীদেরই হয়’
বলিউডে স্পষ্টভাষী হিসেবে পরিচিত কঙ্গনা রানাউত আবারও শিরোনামে। এবার তিনি মুখ খুললেন বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কের অভিযোগ আর সেই প্রেক্ষিতে নারীদের দোষারোপের প্রবণতা নিয়ে।

হাওয়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন থেকে কঙ্গনার নাম কখনো যুক্ত হয়েছে হৃতিক রোশন, কখনো আদিত্য পাঞ্চোলির সঙ্গে।

অভিনেত্রী সম্প্রতি ‘হাউটারফ্লাই’-কে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি প্রশ্ন তুললেন, ‘একজন বিবাহিত পুরুষ যদি নারীর প্রতি আগ্রহ দেখায়, কেন সেই সম্পর্কে জড়ানোর দায়টা শুধু নারীর ঘাড়েই চাপানো হয়?’

তার ভাষায়, ‘মানুষ সবসময় নারীকে দোষারোপ করতে চায়। ধর্ষণের শিকার নারীর পোশাক বা রাতে বাইরে থাকার জন্য যেমন দায় দেওয়া হয়, এটাও একই ভুল মানসিকতার প্রতিফলন।’

কয়েক বছর আগে কঙ্গনা অভিযোগ আনেন, তরুণী থাকা অবস্থায় অভিনেতা আদিত্য পাঞ্চোলির সঙ্গে তার সম্পর্ক গড়ে। সে সময় আদিত্য বিবাহিত ছিলেন এবং তার সন্তানও ছিল। ২০১৯ সালে কঙ্গনা সেই আদিত্যের বিরুদ্ধে হেনস্তা ও ধর্ষণের অভিযোগ আনেন, মামলা করেন। এরপরও ঘুরে ফিরে দোষ বর্তায় কঙ্গনার ওপর। নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাও উল্লেখ করেন কঙ্গনা।

কঙ্গনা জানান, আদিত্যের স্ত্রী জারিনা ওয়াহাবের কাছেও সাহায্য চেয়েছিলেন। আর এটা তার জন্য খুব কঠিন এবং কঠোর সময় ছিল। তার কথায়, ‘আমার ওপর শারীরিক অত্যাচার করা হয়েছিল। আমি মনে করেছিলাম, মানুষ আমাকে সাহায্য করবে। কিন্তু একজন নারীর অবস্থানে থাকায় আমাকে একরকম ফাঁদে ফেলা হয়।’

২০০৬ সালে গ্যাংস্টার ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন কঙ্গনা। ওহ লামহে (২০০৬), লাইফ ইন এ মেট্রো (২০০৭), কুইন, মণিকর্ণিকা, তনু ওয়েডস মনু রিটার্নস—প্রতিটি ছবিতেই প্রমাণ করেছেন নিজের অভিনয় দক্ষতা। সম্প্রতি তিনি নিজের লেখা, পরিচালিত ও প্রযোজিত ছবি ইমার্জেন্সি-তেও অভিনয় করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী