ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

আরএমপি ৩ থানার ওসিকে বদলি

  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:০৭:৩৩ অপরাহ্ন
আরএমপি ৩ থানার ওসিকে বদলি আরএমপি ৩ থানার ওসিকে বদলি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে বদলি করা হয়েছে। এ ছাড়া আরও চারজন পুলিশ পরিদর্শককে বদলি করা হয়েছে।

রোববার আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহম্মেদ ও রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি হেডকোয়ার্টার্সের ওআর হিসেবে বদলি করা হয়েছে।
চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে বোয়ালিয়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর রাজপাড়া থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে।

এ ছাড়া চন্দ্রিমা থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।

একই আদেশে বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে। আর পদায়নের অপেক্ষায় থাকা আরএমপির পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে পদায়ন করা হয়েছে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে।

বিষয়টি নিশ্চিত করে আরএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, এটা পুলিশের নিয়মিত বদলি। পুরো ইউনিটকে সুন্দরভাবে পরিচালনার জন্য ইউনিটপ্রধান হিসেবে পুলিশ কমিশনার এ সিদ্ধান্ত নিয়ে থাকেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২