ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৮-২০২৫ ১০:০৮:৫৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরে যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
আজ সোমবার ১৮ আগস্ট' ২০২৫  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়নের উদ্যোগে কুশাডাঙ্গা গ্রামে আজ এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন। তিনি তার বক্তব্যে বলেন, "দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইসলামী আন্দোলনের বিজয় তরুণদের হাত ধরেই আসবে। আগামীতে জাতীয় নির্বাচনে তরুণদেরকেই কার্যকরী ভূমিকা রাখতে হবে"। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাস্টার মোঃ সাইফুল ইসলাম ও সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।
উপস্থিত সুধীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অত্র গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ আফসার আলী।
সমাবেশে সভাপতিত্ব করেন মোঃ জিয়াউর রহমান, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন পরিষদ।
সমাবেশ শেষে কুশাডাঙ্গা গ্রামের বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা বিএনপি'র সাবেক সেক্রেটারি অসুস্থ আবদুস সামাদকে দেখতে যান মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫