ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শাশুড়ি-জামাইয়ের ষড়যন্ত্রে স্বামীর গোপনাঙ্গ কর্তন

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৭:৩৮:১৬ অপরাহ্ন
শাশুড়ি-জামাইয়ের ষড়যন্ত্রে স্বামীর গোপনাঙ্গ কর্তন শাশুড়ি-জামাইয়ের ষড়যন্ত্রে স্বামীর গোপনাঙ্গ কর্তন
দক্ষিণ কোরিয়ার গঙ্ঘয়া এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনায়, শাশুড়ি তার জামাইয়ের সাথে ষড়যন্ত্র করে নিজের স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরকীয়ার সন্দেহে এই ঘটনা ঘটানো হয়েছে বলে জানা গেছে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৭ আগস্ট গঙ্ঘয়ার ইঞ্চেয়ন এলাকায় ঘটনাটি ঘটে। মধ্য পঞ্চাশের ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় একটি পানশালার বাইরে বেহুঁশ হয়ে পড়লে, তার স্ত্রী ও জামাই সেখানে উপস্থিত হন।

অভিযোগ, সেই সুযোগে তারা ধারালো অস্ত্র দিয়ে প্রথমে ওই ব্যক্তির মুখ ও হাতে একাধিকবার আঘাত করেন এবং পরে তার গোপনাঙ্গ কেটে নেন।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রচুর রক্তক্ষরণ হলেও তিনি প্রাণে বেঁচে যান।

পুলিশ অভিযুক্ত স্ত্রী ও জামাইকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের সময়, জামাই স্বীকার করেছেন যে তিনি তার শাশুড়িকে সাহায্য করার জন্য শ্বশুরের হাত-পা দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন।

অন্যদিকে, অভিযুক্ত স্ত্রী জানিয়েছেন যে, স্বামীর পরকীয়ার সন্দেহে তার মনে আক্রোশ জন্মেছিল এবং সেই কারণেই তিনি এই আক্রমণ চালান।

এই ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী