ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রংপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৪:৪৭ অপরাহ্ন
রংপুরে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
রংপুর মহানগরীর তাজহাট এলাকায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে তাজহাট থানার সামনে এই সংঘর্ষ ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানচালক সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ওলিয়ার রহমানের পুত্র।

নিহতরা হলেন আসাদুল ইসলাম (৩৯)। তিনি বালাপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আনছার আলীর পুত্র। অন্যজন হলেন তাসনিম আক্তার পান্না। তিনি নগরীর বিনোদপুর এলাকার তরিকুল ইসলাম পাপ্পুর স্ত্রী। তারা সম্পর্কে শ্যালিকা ও দুলাভাই।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, বিকেলে দুলাভাই আসাদুল ইসলাম শ্যালিকা পান্নাকে মোটরসাইকেলে করে রোড ডিভাইডার পার হয়ে বিনোদপুরের বাসায় দিয়ে আসছিলেন। এ সময় বাস টার্মিনাল থেকে দ্রুতগতিতে ছুটে আসা কাভার্ড ভ্যান -এর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ