ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:১৮:৪১ অপরাহ্ন
বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত ছবি: সংগৃহীত
বেনিনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে।

দেশটির উদ্ধারকর্মীরা মঙ্গলবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। সপ্তাহান্তে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় একটি বাস সেতু থেকে পড়ে উয়েমে নদীতে ডুবে যায়। এখনো অনেক নিখোঁজ রয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার পরিচালক আবদেল আজিজ বায়ো জিব্রিল স্থানীয় বিপ রেডিওকে জানান, পানিতে ডুবে থাকা বাসটি উদ্ধারের পর এর ভেতর থেকে ২৩টি মরদেহ এবং নদী থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে রবিবার পাওয়া এক মরদেহ যোগ হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে।

এ ছাড়া ৯ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন আবদেল আজিজ। অন্যদিকে মৃতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানিয়েছে দৈনিক পত্রিকা লা নেশন।

নাগরিক সুরক্ষা সংস্থার নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন, উদ্ধার তৎপরতা এখনো চলছে এবং ১৬ জন নিখোঁজ আছে।

পরিচালক বলেছেন, বাসটি সরাসরি পানিতে পড়ে। কিন্তু সঙ্গে সঙ্গে পুরোটা ডুবে যায়নি। যারা সাঁতার জানত তারা বের হতে পেরেছে। যারা সাঁতার জানত না এবং পালাতে চেষ্টা করেছিল তারা সম্ভবত ডুবে গেছে…মরদেহগুলো হয়তো কিছুটা দূরে ভেসে গেছে।

এসটিএম কম্পানি পরিচালিত এই বাসটি প্রতিবেশী দেশ টোগোর রাজধানী লোমে থেকে ৫২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনাটি ঘটেছে ইন্টারস্টেট ২ মহাসড়কে, যা দেশটির অর্থনৈতিক রাজধানী কোটোনু থেকে উত্তরাঞ্চলের মালানভিল পর্যন্ত গেছে, যেখানে নাইজারের সীমানা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী