ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পোষ্য কোটা নিয়ে রাবি’র শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মুখোমুখি

  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ০৯:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ০৯:২৪:৫৫ অপরাহ্ন
পোষ্য কোটা নিয়ে রাবি’র শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা মুখোমুখি ছবি: সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বহালের দাবিতে অবস্থান নিয়েছেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাও। এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছে সেশনজটের শঙ্কা।

শিক্ষক-কর্মকর্তাদের দাবি, সব বিশ্ববিদ্যালয়েই এ সুবিধা আছে। আর শিক্ষার্থীরা বলছেন, বৈষম্যবিরোধী দেশে কোটার স্থান নেই।

পোষ্য কোটা বা প্রাতিষ্ঠানিক সুবিধা বহালসহ আট দফা দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থাকলেও ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সংকট নিরসনেই এই কর্মসূচি বলছেন শিক্ষক-কর্মকর্তারা।

আন্দোলনরত একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান। সেক্ষেত্রে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এই সুবিধা থেকে বঞ্চিত হবো কেন? দীর্ঘদিন আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলনটা স্থগিত রেখেছিলাম। এখন দেখলাম যে আমাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধায় যেখানে ভর্তি করার সুযোগ রাখা ছিল যারা পাশ করেছে, সেখান থেকে যখন আমরা নিরাশ হই তখন আবারও আন্দোলন শুরু করি।’

শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে নতুন করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি তাদের।

একজন শিক্ষার্থী বলেন, ‘পোষ্য কোটার একটি অযৌক্তিক দাবি নিয়ে যে শিক্ষক ও কর্মচারীরা আবারও দাঁড়াচ্ছেন, এটা আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটি বিষয়। রাকসু নিয়ে যে একটা আমেজ ছিল, এটাকে ধুলিস্যাত করার জন্য আমরা দেখছি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের যৌথ ষড়যন্ত্র।’

এদিকে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে স্থবির ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দুই পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘প্রশাসনের দিক থেকে আমরা বলব যে এটি আমাদের জন্য কিছুটা বিব্রতকর। কারণ শিক্ষার্থীরা পড়বে, শিক্ষকরা পড়াবেন এবং অন্যরা সহযোগিতা করবেন। দুই পক্ষের মধ্যে সুন্দর সম্পর্ক থাকা দরকার। এই জায়গাটা যদি না থাকে, বিশেষ করে আজকে দেখুন ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। শিক্ষার্থীদের জন্য এটা সবচেয়ে ক্ষতিকর।’

উল্লেখ্য গত ২ জানুয়ারি, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল করে প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী