ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বর্ষসেরা সালাহ, রেকর্ড গড়লেন মিশরীয় তারকা

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০২:৪৬:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৪৬:৫৫ অপরাহ্ন
বর্ষসেরা সালাহ, রেকর্ড গড়লেন মিশরীয় তারকা ছবি: সংগৃহীত
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে লিভারপুল। অলরেডসদের লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দলটির মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। এমন পারফরম্যান্সে ইংল্যান্ডের ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ)’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই ফরোয়ার্ড। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ম্যানচেস্টারে দেয়া হয় পিএফএ’র পুরস্কার। সেখানে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ৩৩ বছর বয়সী মোহাম্মদ সালাহ। 

এ নিয়ে তিনবার এই পুরস্কার জিতে রেকর্ড গড়লেন মিশরীয় তারকা । এর আগে ২০১৭-১৮ এবং ২০২১-২২ মৌসুমেও পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ সালাহ।

এবার পিএফএ’র বর্ষসেরার পুরস্কার জিতে সবাইকে ছাড়িয়ে গেলেন সালাহ। এর আগে দুটি করে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি, মার্ক হিউজ, অ্যালেন শিয়েরার, কেভিন ডি ব্রুইনা এবং গ্যারেথ বেল।

গত মৌসুমে তিনি ২৯টি গোল এবং ১৮টি অ্যাসিস্টে লিভারপুলকে চার ম্যাচ বাকি থাকতেই ২০তম প্রিমিয়ার লিগ শিরোপা জিতে সাহায্য করেন সালাহ। সম্প্রতি তিনি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং প্রিমিয়ার লিগ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।

তৃতীয়বার পুরস্কার জেতার পর প্রতিক্রিয়ায় সালাহ জানান, ‘আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।’

এদিকে, অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এই বছর বর্ষসেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। দারুণ একটি মৌসুম কাটানোর পর তিনি ইংল্যান্ডের সিনিয়র দলে অভিষেকও করেছেন।

পিএফএ টিম অব দ্য ইয়ারে সালাহ ছাড়াও লিভারপুলের ভার্জিল ফন ডাইক, রায়ান গ্রাভেনবের্চ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার জায়গা পেয়েছেন।

বুর্নমাউথ থেকে লিভারপুলে যোগ দেওয়া মিলোস কেরকেজ এবং আর্সেনালের উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েলও ডেকলান রাইসও টিমে রয়েছেন।

নটিংহাম ফরেস্টের ম্যাটজ সেলস ও ক্রিস উড চমৎকার পারফরম্যান্সের জন্য টিমে জায়গা পেয়েছেন। এছাড়া নিউক্যাসলের স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকও টিমে রয়েছেন।

পিএফএ টিম অব দ্যা ইয়ার
গোলকিপার: ম্যাটস সেলস (নটিংহ্যাম ফরেস্ট)
ডিফেন্ডার: উইলিয়াম সালিবা, গ্যাব্রিয়েল (আর্সেনাল), ভার্জিল ফন ডাইক, মিলোস কেরকেজ (লিভারপুল)
মিডফিল্ডার: আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, রায়ান গ্রাভেনবার্চ (লিভারপুল), ডেকলান রাইস (আর্সেনাল)
ফরওয়ার্ড: মোহাম্মদ সালাহ (লিভারপুল), আলেকজান্ডার ইসাক (নিউক্যাসেল), ক্রিস উড (নটিংহ্যাম ফরেস্ট)।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী