ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়

  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ১১:৩৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ১১:৩৯:২৯ অপরাহ্ন
শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষিকাকে পুড়িয়ে মারার চেষ্টা স্কুলছাত্রের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়
শিক্ষিকাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল স্কুলছাত্র। কিন্তু শিক্ষিকা তাতে রাজি হননি, উল্টো স্কুল কর্তৃপক্ষের কাছে দায়ের করেন অভিযোগ। সেই ঘটনার প্রতিশোধ নিতে শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে ওই ছাত্র। ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার ১৮ বছর বয়সী ওই ছাত্র তার প্রাক্তন স্কুলের ২৬ বছর বয়সী শিক্ষিকার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের নাম সূর্যাংশ কোচর। সে নরসিংহপুর জেলার কোতোয়ালি থানার উৎকৃষ্ট বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিরোধ এবং শিক্ষিকার দায়ের করা অভিযোগের প্রতিশোধে এই হামলা চালানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার দিন বিকেল সাড়ে ৩টার দিকে সূর্যাংশ শিক্ষিকার বাড়িতে পৌঁছে একটি পেট্রল ভর্তি বোতল নিয়ে। কোনো পূর্বসংকেত ছাড়াই সে শিক্ষিকার ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষিকার শরীরের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পুড়ে গেছে। তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধ হলেও তার জীবনহানি ঘটেনি।

পুলিশ জানায়, অভিযুক্ত এবং শিক্ষিকা একে অপরকে দুই বছর ধরে চেনেন। সেই সময়ে সূর্যাংশুর শিক্ষিকার প্রতি একতরফা আকর্ষণ তৈরি হয়েছিল। কয়েক বছর আগে অসংগতিপূর্ণ আচরণের কারণে স্কুল থেকে বহিষ্কৃত হওয়ার পর সে অন্য স্কুলে ভর্তি হয়। চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষিকার পরনে থাকা শাড়ি নিয়ে অশালীন মন্তব্য করলে শিক্ষিকা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশ মনে করছে, সেটিই তার ক্ষিপ্ত প্রতিশোধের মূল কারণ।

নরসিংহপুরের উপবিভাগীয় পুলিশ কর্মকর্তা (এসডিওপি) মনোজ গুপ্ত বলেছেন, এটি একতরফা প্রেম এবং ব্যক্তিগত প্রতিশোধের ঘটনা। শিক্ষিকার অভিযোগ দায়ের করার পর ক্ষিপ্ত হয়ে সূর্যাংশু পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।

পুলিশ ১২৪ ধারা ও অন্যান্য প্রাসঙ্গিক আইনের আওতায় মামলা দায়ের করেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে কল্যাণপুর গ্রাম থেকে অভিযুক্তকে পুলিশ আটক করে। বর্তমানে সে হেফাজতে রয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী