ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মহিলার সঙ্গে সে;-;-ক্স করতে বাধ্য করেছিল প্রযোজক

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০১:৪৪:০৮ অপরাহ্ন
মহিলার সঙ্গে সে;-;-ক্স করতে বাধ্য করেছিল প্রযোজক মহিলার সঙ্গে সে;-;-ক্স করতে বাধ্য করেছিল প্রযোজক
হলিউডের প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী সালমা হায়েক। হলিউডের ওই প্রযোজক কীভাবে দিনের পর দিন তাঁকে যৌন হেনস্থার চেষ্টা করেছে এবং মানসিক নির্যাতন করেছে, এবার সেই বর্ণনাই দিয়েছেন সালমা। ওয়েনস্টেইনকে ‘দৈত্য’-এর সঙ্গেও তুলনা করেছেন সালমা।

সালমার দাবি, কাজের নাম করে ওয়েনস্টেইন একাধিকবার তাঁর সঙ্গে ‘অসভ্য’ আচরণ করেছে। যে প্রোডাকশন হাউজেই তিনি কাজ করতে যেতেন, সেখানেই হাজির হত ওয়েনস্টেইন। সব সময় স্বশরীরে হাজির হতে না পারলেও, তার নির্দেশ পৌঁছে যেত বিভিন্ন জায়গায়। আর সেখানেই তাঁকে নানা রকম কুপ্রস্তাব দেওয়া হত বলেও অভিযোগ করেছেন সালমা।

কখনও সিনেমায় মহিলা অভিনেত্রীর সঙ্গে যৌন দৃশ্য করতে বাধ্য করা, আবার কখনও নিশুতি রাতে হোটেলের দরজা খোলা রাখার নির্দেশ। অথবা, ওরাল সেক্স-এর কথা বলা, ওয়েনস্টেইনের বিরুদ্ধে এমন নানা অভিযোগ এনেছেন সালমা। এই অভিনেত্রীর তোলা অভিযোগগুলির মধ্যে উল্লেখযোগ্য ‘ফরিদা’। ২০০২ সালে ওই সিনেমার শুটিংয়ের সময় ক্যামেরার সামনে এক মহিলার সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করতে বাধ্য করা হয়েছিল সালমাকে। তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে তিনি সব করতে পারেন। কোনও মহিলার সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয় করছেন বলে তাঁর আপত্তি ছিল না। কিন্তু হার্ভে ওয়েনস্টেইনের জন্যই ক্যামেরার সামনে তাঁকে নগ্ন হতে হয়েছিল বলে আপত্তি করেছিলেন তিনি, জানাচ্ছেন সালমা।

যদিও সালমা হায়েকের ওই দাবি সঠিক নয় বলে পাল্টা দাবি করেছে ওয়েনস্টেইন। তাঁর মুখপাত্র বলেন, সালমা হায়েক নিঃসন্দেহে একজন ভাল অভিনেত্রী। কিন্তু, যে অভিযোগগুলি তিনি করেছেন তা একেবারেই সঠিক নয়। ‘ফরিদা’-র শুটিংয়ের সময় যৌন দৃশ্যে অভিনয় করার জন্য কোনও চাপ তাঁকে দেওয়া হয়নি বলেও দাবি করেছে ওয়েনস্টেইন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী