ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা বদলগাছীতে ফেসবুকে পরিচয়, নির্জন এলাকায় ডেকে নিয়ে মোটরসাইকেল ছিনতাই রাউজানে ‘ব্যাগ দে, নাইলে গুলি করে দেব’ নওগাঁয় ১৯০০ কেজি সরকারি চাল জব্দ, ‘মাশুল’ গুনলেন ১১ ব্যবসায়ী মা ও স্ত্রীর ফোন ব্যবহার করে চাঁদা দাবি করেন ‘ডন বাবু’, অতঃপর... ভারতীয় গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ, ভিডিও প্রকাশ করলেন রাশেদ খাঁন বিদ্যুৎখাতে লুটপাট করতেই দায়মুক্তি আইন পাস করেছিল আ. লীগ: রিজভী বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ

নগরীতে গাঁজাসহ মো: আলম মন্ডল গ্রেপ্তার

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৫:২৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৫:২৯:১৭ অপরাহ্ন
নগরীতে গাঁজাসহ মো: আলম মন্ডল গ্রেপ্তার নগরীতে গাঁজাসহ মো: আলম মন্ডল গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে ১কেজি গাঁজাসহ মো: আলম মন্ডল (৫৫)কে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ। 

বুধবার (২০ আগস্ট) রাত সোয়া ১০টায় নগরীর কাটাখালী থানার পূর্ব টাংগন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো: আলম মন্ডল রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন এলাকার মৃত ওমর মন্ডলের ছেলে। 

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর কাটাখালী থানার পূর্ব টাংগন এলাকায় একজন গাঁজা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: নাদিম উদ্দীন ও তার সঙ্গীয় ফোর্স রাত সোয়া ১০টায় সেখানে অভিযান চালিয়ে আলম মন্ডলকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার মো: আলম মন্ডলের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫