ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আটক

  • আপলোড সময় : ২১-০৮-২০২৫ ০৯:৩৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৫ ০৯:৩৯:৩৫ অপরাহ্ন
তানোরে হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আটক তানোরে হত্যাকান্ডে জড়িত সন্দেহে সাবেক স্ত্রীসহ শশুর-শাশুড়ি আটক
রাজশাহীর তানোরে সাবেক স্বামীকে হত্যা করে শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগে সাবেক স্ত্রীসহ  শশুর শাশুড়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) চৌধুরী পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত যুবকের নাম বেলাল হোসেন (৩০)। সে চৌধুরী পাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই  গ্রামের সুলতান হোসেনের মেয়ে চাঁদনী বেগমের (৩০) সঙ্গে প্রায় ১২ বছর আগে বিয়ে হয় বেলাল হোসেনের। তাদের সংসারে জন্ম নেয় দুটি ছেলে সন্তান ও একটি মেয়ে সন্তান। কিন্তু তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ লেগেই থাকতো। এমতাবস্থায় প্রায় দু'বছর পূর্বে আদালতের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে বিবাহ বিচ্ছেদের পরেও এখানো আদালতে খোরপোষের মামলা চলমান রয়েছে। অন্যদিকে নিহত যুবক বেলাল হোসেন দ্বিতীয় বিয়ে করে সংসার করছেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিহত বেলাল হোসেন তার সন্তানদের দেখতে সাবেক শশুর বাড়িতে স্ত্রীর কাছে যান। এসময় স্ত্রী ও শশুর শাশুড়ীর সঙ্গে তার প্রচন্ড বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে বেলালের স্ত্রী ও শশুর শাশুড়ীরা বেলালকে ব্যাপকভাবে মারধর করে।  এঘটনা বেলাল ফোন করে তার বন্ধুদেরকে জানান। কিন্তু সকালে লোকজন বেলালের শশুর বাড়িতে গিয়ে দেখতে পায় বেলাল শয়নকক্ষে ফ্যানের সঙ্গে শাড়ি পেচিয়ে ঝুলে আছে। এসময় লোকজনের দেয়া খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।  উপস্থিত লোকজনের সামনে ফ্যান থেকে লাশ নামানো হলে লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। যার জন্য হত্যা সন্দেহে নিহত বেলালের সাবেক স্ত্রী ও শশুর-শাশুড়ীকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করে থানা হেফাজতে নেয়া হয়। এবিষয়ে নিহত বেলাল হোসেনের পিতা আব্দুল মতিন বলেন, আমার ছেলেকে হত্যা করে তার সাবেক স্ত্রী ও শশুর শাশুড়ীরা তাদের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। আমি হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। যাতে করে অন্যরা এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আমি সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করা হয়েছে, প্রাথমিকভাবে এঘটনাকে হত্যা বলে মনে হচ্ছে। পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ