ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৪:২৬:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৪:২৬:২৪ অপরাহ্ন
তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ তানোরে চাষাবাদে গরুর বদলে বাড়ছে ঘোড়া দিয়ে মই চাষ
রাজশাহীর তানোরে কৃষিকাজে দেখা যাচ্ছে এক নতুন প্রবণতা গরুর বদলে ঘোড়া দিয়ে চাষাবাদ। আধুনিক যন্ত্রের উচ্চমূল্য ও রক্ষণাবেক্ষণ জটিলতার পাশাপাশি বলদের (গরু) সংকট থাকায় কৃষকরা এখন বিকল্প হিসেবে ঘোড়াকে বেছে নিচ্ছেন।এদিকে ঘোড়া দিয়ে মই চাষের সুফল পাওয়ায় ধীরে ধীরে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

জানা গেছে, তানোরের তালন্দ ইউনিয়নের (ইউপি) কৃষক নাসির উদ্দীন প্রথম বারের মতো ঘোড়া দিয়ে জমিতে মই চাষ করেছেন। এ খবর জানাজানি হলে এলাকাবাসির মাঝে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

কৃষক নাসির উদ্দিন জানান, বলদ (গরু) না পাওয়ায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার পর, ঘোড়া দিয়ে মই চাষ করেছেন। তিনি বলেন, এর সুফল দেখে আশপাশের কৃষকরাও ঘোড়া ব্যবহার করতে আগ্রহী হয়ে উঠেছেন।

নাসির আরো বলেন, “মাত্র এক ঘণ্টায় দুই বিঘা জমিতে মই চাষ করে ৪০০ টাকা আয় করেছি। এখন প্রতিদিন সাত-আট বিঘা জমিতে কাজ করছি ঘোড়া দিয়ে।”

স্থানীয় কৃষকরাও একমত যে, গরুর তুলনায় ঘোড়া সাশ্রয়ী ও সহজে রক্ষণাবেক্ষণযোগ্য। যেখানে ট্রাক্টর কেনায় লাগে লাখ টাকা, সেখানে ২০-৪০ হাজার টাকায় একটি প্রশিক্ষিত ঘোড়া দিয়ে চাষাবাদ সম্ভব।

এবিষয়ে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমদ জানান, “বর্তমানে যান্ত্রিক চাষ জনপ্রিয় হলেও গরুর হালের চাহিদা দিন দিন কমে যাচ্ছে। এই অবস্থায় ঘোড়া দিয়ে মই চাষ এক কার্যকর বিকল্প। এতে কৃষকদের খরচও কমবে।”এক সময় প্রতিটি কৃষক পরিবারেই গরু-মহিষ ও লাঙল থাকলেও এখন সময় বদলেছে। তবে প্রযুক্তির পাশাপাশি ঘোড়ার মতো সহজলভ্য ও কার্যকর প্রাণী কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করছে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ