ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪

চলন্ত প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে নিহত ৪

  • আপলোড সময় : ২২-০৮-২০২৫ ০৫:০২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৫ ০৫:০২:২৫ অপরাহ্ন
চলন্ত প্রাইভেটকারের ওপর কাভার্ডভ্যান উল্টে নিহত ৪ ছবি: সংগৃহীত
কুমিল্লায় চলন্ত প্রাইভেটকারের ওপর উল্টে পড়েছে একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা চারজনের মৃত্যু হয়েছে ।

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- কুমিল্লা বরুড়া উপজেলার হোসেনপুর গ্রামের মোহাম্মদ ওমর আলী(৮০), তার স্ত্রী নুরজাহান  বেগম(৬৫), তার৷ বড় ছেলে আবুল হাশেম (৫০) ও আবুল হাশেম(৪৫)।  প্রাইভেটকারটি চালাচ্ছিলেন আবুল হাশেম।

উদ্ধারকারী দলে থাকা পুলিশ সদস্য কনস্টেবল সাইফুল ইসলাম জানান, দুপুর সাড়ে বারোটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্নে ঢাকামুখী লেনে একটি  যাত্রীবাহী বাস উল্টো পথে এসে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। এই সময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানটি বাসটিকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এ সময় বাসের পিছনে থাকা একটি প্রাইভেট কার ও একটি সিএনজিকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়। এছাড়া সিএনজিতে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ মরদেহ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে গেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী

বৃক্ষরোপণের বিকল্প নেই, বাংলাদেশ রক্ষায় সবুজায়ন জরুরি: ভূমিমন্ত্রী