ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৪:০৮:৩৫ অপরাহ্ন
রাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত রাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমির পাশের রাস্তায় সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী আরাফাত শাওন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তার স্নাতকোত্তর শেষ হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বধ্যভূমির পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিলেন শাওন। এসময় কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। তার মুঠোফোন কেড়ে নিতে চাইলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জানিয়েছেন, আরাফাতের পেটে দুই জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। কাল রাতেই তার অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তিনি এখন বিপদমুক্ত। এ ঘটনায় তারা প্রত্যক্ষদর্শী কাউকে পাচ্ছেন না। বিষয়টি নিয়ে তাদের প্রক্টরিয়াল বডি কাজ করছে।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, শাখা ছাত্রদল ও ছাত্র ফেডারেশন।

বিজ্ঞপ্তিতে তারা বলেছেন, ‘৩২ হাজার শিক্ষার্থীর এই ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের প্রধান দায়িত্ব হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। ৭৫৩ একরের এই ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। নিরাপত্তা কর্মীর সংখ্যাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। নিরাপত্তা ঘাটতির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো যথেষ্ট কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।

আমরা মনে করি, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত। তাই ক্যাম্পাসের প্রতিটি স্থানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিয়মিত নিরাপত্তা টহল এবং গেট নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দ্রুত উন্নয়নের দাবি জানাচ্ছি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী