ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

সলঙ্গায় হেরোইনসহ শিবগঞ্জের নারী মাদক কারবারী রেকশোনা আটক

  • আপলোড সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৯:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৫ ০৯:৩৯:৫৫ অপরাহ্ন
সলঙ্গায় হেরোইনসহ শিবগঞ্জের নারী মাদক কারবারী রেকশোনা আটক সলঙ্গায় হেরোইনসহ শিবগঞ্জের নারী মাদক কারবারী রেকশোনা আটক
জেলার সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ মোছাঃ রেকশোনা বেগম (৩২) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

শুক্রবার (২৩ আগস্ট) গভীররাত সোয়া ২টায় রাজশাহী-ঢাকা মহাসড়কের পাশে নুর জাহান হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

আটক রেকশোনা বেগম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট ইউনিয়নের বালুর চর গ্রামের মোঃ উলাল উদ্দিনের মেয়ে।

শনিবার দুপুরে র‌্যাব-১২, সিরাগঞ্জের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানে রেকশোনার কাছ থেকে ১০৫ গ্রাম হেরোইন ছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন এবং নগদ ৭০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে রেকশোনা বেগম স্বীকার করেছে, তিনি দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাসে করে হেরোইন বহন করে ময়মনসিংহ জেলা ও এর আশেপাশের এলাকায় বিক্রি করে আসছিলো।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২