ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীর কর্ণহারে মুদি দোকানে চুরি, নারীসহ চোর গ্রেফতার

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৪৫:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৮:৪৫:২১ অপরাহ্ন
নগরীর কর্ণহারে মুদি দোকানে চুরি, নারীসহ চোর গ্রেফতার নগরীর কর্ণহারে মুদি দোকানে চুরি, নারীসহ চোর গ্রেফতার
রাজশাহী নগরীতে এক মুদি দোকানে চুরির ঘটনায় নারী-সহ দুইজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার দিনগত রাত সোয়া ৮টা থেকে রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলো: নুর আলম (১৯) এবং মোসাঃ রাইসা ওরফে সুরভী (১৯)। তাদের কাছ থেকে চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ১৪ আগস্ট কর্ণহার থানার দর্শনপাড়ার এক মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। দোকানের তালা ভেঙে বিভিন্ন মালামাল চুরি হয় বলে দোকানি কর্ণহার থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।

তদন্তের এক পর্যায়ে, কর্ণহার থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি এবং দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। শনিবার রাত সোয়া ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার আশ্রয়ণ এলাকা থেকে নুর আলমকে গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৪টায় রাজপাড়া থানার মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে রাইসাকে গ্রেফতার করা হয়। ওই বাড়ি থেকেই চোরাই মালামাল ও চুরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা জানায়, এই ঘটনায় রাইসার স্বামী মোঃ ফাইসালও জড়িত। পুলিশ ফাইসালকে গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে। 

এ ব্যপারে রবিবার সকালে গ্রেফতারকৃৃত নুর আলম ও রাইসাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান আরএমপি’র এই মুখপাত্র।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ