ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অভিনেত্রীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার গহনা উধাও

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ০৯:১৬:২১ অপরাহ্ন
অভিনেত্রীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার গহনা উধাও অভিনেত্রীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার গহনা উধাও
বলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা দ্য ফ্রি প্রেস জার্নাল।

খুশি মুখার্জির অভিযোগ অনুযায়ী, তার বাড়ি থেকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গহনা উধাও হয়েছে। 

দ্য ফ্রি প্রেস জার্নালের প্রতিবদেন বলা হয়, এই উধাওয়ের ঘটনায় সন্দেহের তীর বাড়ির পরিচারিকার দিকেই, যিনি ঘটনার পর থেকেই পলাতক। 

প্রাক্তন স্প্লিটভিলা প্রতিযোগী খুশি বলেন, নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা ভীষণ কষ্টের। গহনা হারানোর চেয়েও বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা আর বিশ্বাস হারিয়ে যাওয়া। 

হঠাৎ এই ঘটনার পর ভেঙে পড়েছেন জানিয়ে বাঙালি এই অভিনেত্রী বলেন, আইনগতভাবে কঠোর পদক্ষেপ নিয়েছি। খুব শিগগিরই পুলিশ তদন্ত শুরু করবে এবং পলাতক পরিচারিকাকে খুঁজে বের করার চেষ্টা করবে।

প্রসঙ্গত, কলকাতাজন খুশি মুখার্জি ২০১৩ সালে তামিল সিনেমা ‘অঞ্জল তুরাই’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর অভিনয় করেছেন তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটাক’ এবং হিন্দি সিনেমা ‘শ্রীনগর’-এ। তবে ভারতীয় টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতেই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

ব্যক্তিগত জীবনে সাহসী পোশাক ও খোলামেলা ভঙ্গিতে প্রায়ই শিরোনাম হন খুশি। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে তাকে সাহসী পোশাকে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা। পরে সেই ছবি ভাইরাল হলে তুমুল বিতর্ক শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী