ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

উচ্চারণ বিতর্কে মুখ খুললেন জাহ্নবী কাপুর

  • আপলোড সময় : ২৪-০৮-২০২৫ ১০:৪৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৫ ১০:৪৫:৩০ অপরাহ্ন
উচ্চারণ বিতর্কে মুখ খুললেন জাহ্নবী কাপুর উচ্চারণ বিতর্কে মুখ খুললেন জাহ্নবী কাপুর
আসন্ন চলচ্চিত্র 'পরম সুন্দরী'-তে তার উচ্চারণ এবং দক্ষিণ ভারতীয় চরিত্রের উপস্থাপন নিয়ে সমালোচনার জবাবে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। আগামী ২৯ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর উচ্চারণ এবং তার চরিত্র চিত্রায়ণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়, বিশেষ করে মালয়ালি দর্শকদের একাংশ এ বিষয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, দক্ষিণ ভারতীয় মেয়ের চরিত্রে জাহ্নবীর অভিনয় এবং তার উপস্থাপনায় স্বাভাবিকতা ও সাংস্কৃতিক নির্ভুলতার অভাব রয়েছে।

এই সমালোচনার জবাবে জাহ্নবী কাপুর জানিয়েছেন, ছবিতে তার চরিত্রটি অর্ধেক তামিলিয়ান এবং অর্ধেক মালয়ালি। এই মিশ্র সাংস্কৃতিক পরিচয়ের কারণেই তার ভাষা, উচ্চারণ এবং আচার-আচরণে একটি মিশ্রণ আনা হয়েছে। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, "এটা ঠিক, আমি মালয়ালি নই এবং আমার মাও ছিলেন না। কিন্তু এখানে আমার চরিত্রটি অর্ধেক তামিল এবং অর্ধেক মালয়ালি। আমি সবসময়ই এই ভূখণ্ড এবং এই সংস্কৃতির প্রতি আগ্রহী।

'পরম সুন্দরী' ছবিটি পরিচালনা করেছেন তুষার জালোটা এবং প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এটি একটি প্রেমের গল্প, যেখানে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবির কাহিনী দিল্লি এবং কেরালার পটভূমিতে গড়ে উঠেছে, যেখানে একজন উত্তর ভারতীয় যুবক এবং একজন দক্ষিণ ভারতীয় যুবতীর মধ্যে প্রেমের সম্পর্ক দেখানো হয়েছে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, ট্রেলার দেখে দর্শকদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে, সম্পূর্ণ ছবিটি দেখার পর চরিত্রটির বিভিন্ন মাত্রা উপলব্ধি করে হয়তো তাদের ধারণা বদলাবে। মুক্তির পর জাহ্নবীর এই চরিত্রটি দর্শকমহলে কতটা গ্রহণযোগ্যতা পায়, এখন সেটাই দেখার অপেক্ষা।

এছাড়াও, ছবিটি মুক্তির আগে আরও কিছু বিতর্কের মুখে পড়েছে। একটি খ্রিস্টান গোষ্ঠী গির্জার ভেতরের একটি রোমান্টিক দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি, ছবির 'ডেঞ্জার' গানটি একটি পাকিস্তানি গান থেকে নকল করারও অভিযোগ উঠেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী