ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাজা যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যে ‘চূড়ান্ত সমাপ্তি’তে পৌঁছাবে, দাবি ট্রাম্পের

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৪:১৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৪:১৩:২০ অপরাহ্ন
গাজা যুদ্ধ ২-৩ সপ্তাহের মধ্যে ‘চূড়ান্ত সমাপ্তি’তে পৌঁছাবে, দাবি ট্রাম্পের ছবি: সংগৃহীত
গাজা যুদ্ধ আগামী দুই বা তিন সপ্তাহের মধ্যে একটি ‘চূড়ান্ত সমাপ্তিতে’ পৌঁছাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৫ আগস্ট) তিনি এমন দাবি করেন। জানান, প্রায় দুই বছরের সংঘাতের অবসান ঘটাতে একটি তীব্র ‘কূটনৈতিক চাপ’ অব্যাহত আছে।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে, গাজা নিয়ে ভালো এবং চূড়ান্ত কোনো খবর পেতে যাচ্ছেন।’ ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের এ কথা বলেন।

ট্রাম্প কী অনুমান করেছেন তা স্পষ্ট নয়। কারণ ইসরাইল এর আগে ইঙ্গিত দিয়েছে যে, গত সপ্তাহে হামাস যে পর্যায়ক্রমে যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছিল তাতে ইসরাইল আগ্রহী নয়। বরং, ইসরাইলি সরকার গাজা শহর জয়ের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে, যা কমপক্ষে কয়েক মাস সময় নেবে বলে ধারণা।

ট্রাম্প বারবার ‘দুই সপ্তাহের’ সময়সীমা দিয়ে বিভিন্ন ইস্যুতে ইতিবাচক পরিণতির আশ্বাস দিয়েছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ইরানের পারমাণবিক আলোচনা, শুল্ক নিয়ে আলোচনা। যদিও প্রায়ই দেখা গেছে তা ঘটেনি। এছাড়া এর আগেও ট্রাম্প বলেছিলেন যে জিম্মিদের মুক্ত করার জন্য একটি আসন্ন চুক্তি হবে যা বাস্তবায়িত হয়নি।
 
ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এলো যখন ইসরাইলের অভ্যন্তরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেয়ার চাপ বেড়েছে। 
 
এই মাসের শুরুতে, গাজা সিটি দখল নিয়ে ইসরাইলের এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের পর, হামাস একটি প্রস্তাবিত চুক্তিতে সম্মত হয়। যার মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির সময় ১০ জন জীবিত জিম্মিকে, ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের বিনিময়ে মুক্তি দেয়ার কথা বলা হয়। 
 
এরপর  চুক্তিটি দ্বিতীয় পর্যায় পর্যন্ত বাড়ানোর কথা যদি উভয় পক্ষ স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়।

এদিকে, মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। যদিও এটি যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করবে নাকি গাজা শহর দখলের পরিকল্পনা নিয়ে আলোচনা করবে তা নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। সূত্র: দ্য টাইমস অফ ইসরাইল

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী