ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাপাহারে শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৮:৫৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৮:৫৯:৫৭ অপরাহ্ন
সাপাহারে শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ সাপাহারে শিক্ষার্থীদের মাঝে ৮ শতাধিক গাছের চারা বিতরণ
নওগাঁর সাপাহারে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৮০০ চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ঐতিহ্যবাহী সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়, সাপাহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

চারা বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন সাপাহার বন বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুল কাদের, আরো উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ, সাপাহার উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ আরো অনেকে।

নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “গাছ আমাদের বেঁচে থাকার অবলম্বন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।”

প্রধান অতিথি ওসি আব্দুল আজিজ বলেন, “বর্তমান সময়ে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ করে লালন-পালন করে, তবে এ সমাজ সবুজে ভরে উঠবে।”

অনুষ্ঠানে তিনটি বিদ্যালয়ের প্রায় আট শতাধিক শিক্ষার্থী চারা হাতে নিয়ে আনন্দ প্রকাশ করে এবং গাছ রোপণ ও যত্ন নেওয়ার অঙ্গীকার করে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ