ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিরোধীদলীয় নেতাকে ১৫০ টাকার দুপুরের খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: ডা. জাহেদ রাণীশংকৈলে ৫০০ পিস ইয়াবা ও এসকাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার মান্দায় কিশোর অপরাধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা পুঠিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার বাঘায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু রাজশাহীতে সারের সংকট নেই, গুদামে পর্যাপ্ত মজুত রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক সুরা আহযাব অর্থ সহ! লালপুরে নির্বাচনি ইশতাহার বাস্তবায়ন বিষয়ে নারী সমাবেশ নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের পত্রকথা ও রিলস প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ রাজশাহীতে পুলিশের অভিযানে জুয়াড়ি ও মাদক কারবারী সহ গ্রেফতার ২৮ পীরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজের চারা বিতরণ করা হয়

‘লোকে নেপো কিড বলবে’, ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা!

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:০৬:৪৪ অপরাহ্ন
‘লোকে নেপো কিড বলবে’, ভয় পেয়ে গিয়েছেন কাজল-কন্যা! ছবি: সংগৃহীত
বলিউডে এখনও তাঁর অভিষেক হয়নি। তিনি অজয় ও কাজলের কন্যা নিসা দেবগণ। কিন্তু প্রশ্নটা রয়ে গিয়েছে। বাবা-মায়ের জুতোয় কি পা গলাবেন নিসা, নাকি বেছে নেবেন অন্য কোনও পেশা? পার্টি করতে বড্ড ভালবাসেন তিনি। বিভিন্ন সময় পার্টি থেকে টলমল পায়ে বেরোতে দেখা গিয়েছে নিসাকে। কখনও আবার পোশাকের কারণে বিতর্কে জড়িয়েছেন এই তারকা-কন্যা। পরিচিতি যেমন হয়েছে, তেমনই এই পরিচিতির কারণে বিড়ম্বনাও পোহাতে হয় নিসাকে। এ বার সেই কারণেই কি নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নিসা!

এ বার মা কাজল সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মেয়ে ২২-এ পা দিয়েছে। ইতিমধ্যেই ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে, বলিউডে ও এখনই আসতে চায় না।’’ পরবর্তী কালে মেয়ের কর্মজীবন কী হবে, তা নিয়ে অবশ্য কিছু জানাননি অভিনেত্রী। তারকা-সন্তানদের প্রায় সর্বক্ষণ থাকতে হয় আতশ কাচের তলায়। চুন থেকে পান খসলেই পড়তে হয় সমালোচনার মুখে। যদিও ছোটবেলা থেকে ছেলেমেয়েকে সমালোচনা সহ্য করতে শিখিয়েছেন অভিনেত্রী কাজল। মেয়ের বিরুদ্ধে অকারণে নিন্দামন্দ শুনে এক সময় প্রতিবাদও জানিয়েছেন অজয়। তবে কাজল একজন পরিণত মায়ের মতো সন্তানদের সামলেছেন। বুঝিয়েছেন, সব কথা গায়ে মাখার দরকার নেই।

কাজলের কথায়, ‘‘আমি ওদের বলি, তুমি মন্দিরে গেলেও লোকে কথা বলবে, ক্লাবে গেলেও কিছু লোকজন নিন্দে করবেই। কারণ, তোমরা অভিনেতা পরিবারের সন্তান। এ সব কথা ভেবে মাথা খারাপ করার কোনও মানে নেই।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার

খাটের তোষকের নিচে মিললো ৪ লাখ টাকার হেরোইন! মাদক কারকারী গ্রেফতার