ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ পুলিশ সদস্য

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:১২:০১ অপরাহ্ন
শান্তিরক্ষা মিশনে গেলেন ১৮০ পুলিশ সদস্য ছবি: সংগৃহীত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে কঙ্গো গেছেন বাংলাদেশ পুলিশের ১৮০ সদস্য। এর মধ্যে নারী সদস্য রয়েছেন ৭০ জন।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশের ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এ কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার জান্নাত আফরোজ।

বিমানবন্দরে মিশনগামী শান্তিরক্ষীদের বিদায় জানান অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম, ডিআইজি (অপারেশন্স) মো. রেজাউল করিম এবং পুলিশ সদর দফতরের ইউএন অপারেশন্স উইংয়ের কর্মকর্তারা।

২০০৫ সাল থেকে বাংলাদেশ পুলিশের এফপিইউ কঙ্গোতে দায়িত্ব পালন করছে। ২০১১ সাল থেকে সেখানে নারী কন্টিনজেন্টও শান্তিরক্ষার দায়িত্বে রয়েছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয় ১৯৮৯ সালে নামিবিয়া মিশনে। বর্তমানে বিশ্বজুড়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ২১৫ জন সদস্য কর্মরত আছেন। এর মধ্যে ১৭৮ জন এফপিইউ ও ৩৭ জন ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও)। বর্তমানে ৭৫ জন নারী পুলিশ সদস্য শান্তিরক্ষা মিশনে আছেন–যার মধ্যে এফপিইউ-তে ৬৮ জন এবং আইপিও পদে রয়েছেন ৭ জন।

শুরু থেকে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজার ৮১৬ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন শেষে দেশে ফিরেছেন। শান্তিরক্ষায় দায়িত্ব পালনকালে ২৪ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ পুলিশের এ অবদান আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে জানিয়েছে সদর দফতর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী