ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাগানে ৩ ভুল এড়িয়ে না চললে পরাগ সংযোগে সমস্যা হবে

  • আপলোড সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৫ ০৯:২২:১৬ অপরাহ্ন
বাগানে ৩ ভুল এড়িয়ে না চললে পরাগ সংযোগে সমস্যা হবে ফাইল ফটো
গাছগাছালির যতই যত্ন করুন, সার দিন, পরাগ সংযোগ না হলে ফুল-ফলের সংখ্যা কমবেই। পরাগ সংযোগের মাধ্যমেই বীজ এবং ফল হয়। সাধারণত মৌমাছি, পাখি, প্রজাপতি, কীটপতঙ্গ পরাগরেণু বহনকারী হিসাবে কাজ করে। সে কারণেই বাগানে তাদের আসা-যাওয়া ফুল এবং ফুলের সংখ্যা বৃদ্ধির জন্য ভাল। কিন্তু বাগানে কি হঠাৎ করেই পাখির আনাগোনা কমেছে? প্রজাপতিও আসে না? কেন এমন হতে পারে?

কীটনাশক: গাছের পোকা মারতে রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন? তার মাত্রা বেশি হলে গাছের যেমন ক্ষতি হতে পারে, তেমনই উপকারী পতঙ্গ, কীটও কমে যেতে পারে। চেষ্টা করা দরকার, রাসায়নিকের বদলে জৈব পদার্থের ব্যবহারে কীট নাশ করা যায় কি না। রাসায়নিকের প্রয়োগ করলে করতে হবে নিয়ম মেনে।

উপযুক্ত পরিবেশ: পরাগ সংযোগকারী পাখি, প্রজাপতি, পতঙ্গের উপযোগী পরিবেশ থাকাও জরুরি। টাটকা জল বাগানে রাখলে তারা আসতে পারে। বিশেষত গরমের দিনে জল খেতেই পাখি আসতে পারে।

বাসস্থান: বিভিন্ন কীটপতঙ্গ, প্রজাপতি, মৌমাছির বেড়ে ওঠা, আশ্রয় নেওয়ার জন্য নির্দিষ্ট পরিবেশের দরকার। বাগানে উপযোগী আশ্রয় না পেলে, ফুল না পেলে তাদের আনাগোনা কমতে পারে।

কোন গাছ: বাগানে এমন অনেক গাছ থাকে, যা মৌমাছি, প্রজাপতিদের পছন্দই নয়। তাদের আকর্ষণ করতে পারে, এমন গাছ রাখা দরকার।পুদিনা-সহ বেশ কিছু গাছ আছে, যার গন্ধে পরাগরেণু বহনকারী কীটেরা আসতে চায় না।

কী ভাবে পাখি-মৌমাছির আনাগোনা বৃদ্ধি পাবে?
বিভিন্ন প্রজাতির গাছ বসাতে হবে। কোনও প্রজাতির একটি গাছের বদলে অন্তত তিন-চারটি গাছ পাশাপাশি রাখলে পরাগরেণু বহনকারী পাখি, পতঙ্গেরা বেশি আকৃষ্ট হবে। বাগানে পরিষ্কার জল, ফলের গাছ রাখলেও ফল মিলবে। প্রজাপতি যে ধরনের গাছে ডিম পাড়ে, সেই ধরনের গাছের সংখ্যা বাড়াতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী