ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:২৪:৪৮ অপরাহ্ন
ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ঢাকায় আনসার গার্ড ব্যাটালিয়ানের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট, আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি), তাদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। রাজধানীর ভাটারা এলাকায় অবস্থিত এই ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

অনুষ্ঠানের শুরুতে একটি চৌকস দল মহাপরিচালককে "গার্ড অব অনার" প্রদান করে। এরপর মহাপরিচালক কেক কেটে এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে মহাপরিচালক এজিবি’র সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, একটি বিশেষায়িত ইউনিট হিসেবে এজিবি’র সদস্যদের আরও দক্ষ, পেশাদার এবং শারীরিক ভাবে সক্ষম করতে প্রশিক্ষণের মানোন্নয়নের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন যে, এজিবি’র সদস্যরা ইতোমধ্যেই সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও ব্যক্তিবর্গের নিরাপত্তায় দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে। মহাপরিচালক শৃঙ্খলা ভঙ্গকারী কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকল সদস্যকে কঠোর নির্দেশনা দেন।

বাহিনীর সদস্যদের মৌলিক চাহিদা পূরণের প্রতি তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মহাপরিচালক বলেন, তিনি সবসময় সদস্যদের প্রাপ্য অধিকার নিশ্চিতে কাজ করে যাবেন। তিনি সকল সদস্যকে পেশাগত দায়িত্ব ও ব্যক্তিগত জীবনে সচেতনতা, সততা ও শৃঙ্খলার সাথে পথ চলার নির্দেশ দেন।

অনুষ্ঠানে সদর দপ্তরের উপমহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল, বিএএম, পিএএমএস, বিভিএমএস, এজিবি’র অধিনায়ক ও পরিচালক রাসেল আহমেদ, বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী বিভিন্ন পদবির সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে আনসার গার্ড ব্যাটালিয়নের পক্ষ থেকে অধিনায়ক মহাপরিচালক-কে একটি বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদস্যদের জন্য বিশেষ প্রীতি ভোজেরও আয়োজন করা হয়

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ