ঢাকা , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পোড়া তেল স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ফেলে না দিয়ে তা ঘরের কোন কাজে লাগাতে পারেন? ২৭ নভেম্বরের মধ্যে ‘জলসা’ ওড়ানোর হুমকি! অমিতাভের বাড়ি-সহ মুম্বইয়ের একাধিক জায়গায় ছড়াল আতঙ্ক ‘শেরশাহ’-এর শুটিংয়ের সময়েই বিচ্ছেদ হয়েছিল সিদ্ধার্থ ও কিয়ারার! তা হলে প্রেমের শুরু কবে? দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন কারিনা তানোরে নির্মাণাধীন কোল্ড স্টোরে অবৈধভাবে ২৮০ বস্তা সার মজুদ মোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালা পুঠিয়ায় এক বছরের শ্বাসরুদ্ধকর অভিযান: অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার তাড়াশে গরু চুরির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, উদ্ধার দুই গরু নাটোরের বাগাতিপাড়ায় ৩টি কার্তুজ ও একটি দা উদ্ধার ছাগলনাইয়ায় ৮ কেজি গাঁজাসহ রোহিঙ্গা নারী আটক চট্টগ্রামের পাহাড়তলী থেকে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার বিশ্ববাজারে গরুর মাংস রপ্তানির ১৬ শতাংশই যায় ভারত থেকে রাজশাহীর ১০ ওয়ার্ডে মশা নিধনে ফগার স্প্রে ইরানে হামলা করতে চান নেতানিয়াহু, আপত্তি আইজেনকোটের মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, সব মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়া হবে: ইরান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪ ইরানে ১৫ লাখ টন কার্বন ছড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: পেজেশকিয়ান মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান রাজশাহীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ: পৃথক তিন মামলায় গ্রেফতার ৯

রাকসু নির্বাচনের তারিখ পেছাল

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০১:৪৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০১:৪৯:০৩ অপরাহ্ন
রাকসু নির্বাচনের তারিখ পেছাল ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। আগামী ১৫ সেপ্টেম্বরের পরিবর্তনে ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে এই তথ্য জানানো হয়।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, মনোনয়নপত্র সংগ্রহের সময় ২৬ আগস্ট থেকে বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।
 
শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে রয়েছে ভোটের তারিখ পেছানো, ভোটকেন্দ্র হল থেকে সরিয়ে একাডেমিক ভবনে স্থানান্তর, ছবিসহ ভোটার তালিকা তৈরি এবং ডোপ টেস্টের সময়সীমা বাড়ানো।
 
প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন, ‘একটা যৌক্তিক তারিখ পর্যন্ত ভোটগ্রহণের তারিখ পেছানো হবে।’
 
গত ২৮ জুলাই দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এর আগে এক দফা মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময় পেছানো হয়েছিল। এদিকে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্তে শিক্ষার্থীদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪

নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ২৪