ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

চোখের সামনে বদলে যাচ্ছে কন্যা সুহানা: শাহরুখ

  • আপলোড সময় : ২৭-০৮-২০২৫ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৮-২০২৫ ০৩:৩৪:৩৫ অপরাহ্ন
চোখের সামনে বদলে যাচ্ছে কন্যা সুহানা: শাহরুখ ছবি: সংগৃহীত
তিন সন্তানের মধ্যে কন্যা সুহানা নাকি শাহরুখের ‘নয়নের মণি’। সেই কন্যা ক্রমশ বদলে যাচ্ছেন! সটান সুহানার ছবির তলায় গিয়ে নিজেই খোলসা করে দিলেন শাহরুখ খান।

সুহানা খান এখন মজে রয়েছেন তাঁর দাদা আরিয়ান খানের আসন্ন সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’-এর একটি গান নিয়ে। সেই গানের নাম, ‘বদলি সি হাওয়া হ্যায়, তুঝে কুছ তো হুয়া হ্যায়।’ সুহানার পরনে বেজ রঙের কো-অর্ড সেট। হাতে ছোট্ট সাদা ব্যাগ। উঁচু করে বাঁধা চুল। এই ছবিগুলির সঙ্গেই দাদার পরিচালিত সিরিজের গান জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

সুহানার ছবি দেখে মুগ্ধ অনুরাগীরা। মুগ্ধ তাঁর বাবা শাহরুখও। তাই কন্যার ছবির তলায় এসে মন্তব্যই করে দিয়েছেন তিনি। বাদশা লিখেছেন, “একদম ‘বদলি বদলি’ সি... তবে একই রকম সুন্দর!” শাহরুখের মন্তব্য চোখ এড়ায়নি নেটাগরিকের। কন্যা যে বাবার আদরের তা স্পষ্ট এই মন্তব্যে। তবে দুই পুত্রও বাদ যান না। আব্রামকে চোখে হারান শাহরুখ। আর জ্যেষ্ঠপুত্র আরিয়ান খানের প্রতি তাঁর স্নেহ প্রকাশ পেয়েছে ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের প্রচার অনুষ্ঠানে।

শাহরুখ প্রায় অনুরোধের সুরেই অনুরাগীদের বলেছেন, “আমার পুত্রকেও ভালবাসবেন, ঠিক যেমন ভাবে আমাকে ভালবেসেছেন। আজ খুব বিশেষ দিন। এই দেশের মাটিতে কাজের ক্ষেত্রে আমার পুত্রের প্রথম পদক্ষেপ। আমাকে দেওয়া ভালবাসার পুরো ভাগটাই আপনারা ওকে দেবেন দয়া করে।”

উল্লেখ্য, আরিয়ান ক্যামেরার পিছনে থাকলেও, সুহানা অভিনয়ের পথই বেছে নিয়েছেন। ইতিমধ্যেই ওটিটি-তে ‘আর্চিজ’ ছবিতে সুহানার অভিনয় দেখেছে দর্শক। এর পরে তাঁকে শাহরুখের ছবি ‘কিং’-এ দেখা যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী