ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৯৭ বছর বয়সী বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিলে বেলপুকুর থানা পুলিশ

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৩৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৩৭:২৯ অপরাহ্ন
৯৭ বছর বয়সী বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিলে বেলপুকুর থানা পুলিশ ৯৭ বছর বয়সী বৃদ্ধকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিলে বেলপুকুর থানা পুলিশ
রাজশাহী মহানগরীতে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছেন নগরীরবেলপুকুর থানা পুলিশ। 

বুধবার (২৭ আগস্ট) রাত ৩টার দিকে বেলপুকুর থানার হানুরমোড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, বুধবার গভীর রাতে এসআই মোস্তাফিজ এবং এএসআই মাহবুবুলের নেতৃত্বে দইটি পুলিশ টিম রাত্রিকালীন টহল ডিউটি করছিল। রাত ৩টার দিকে তারা হানুরমোড় এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান। প্রাথমিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। পরে ভোড়–য়া বাজার এলাকার একজন নাইট গার্ডের সহায়তায় তার খাবার ও বিশ্রামের ব্যবস্থা করা হয়।

থানায় আনার পর বৃদ্ধের কাছ থেকে জানা যায়, তার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানায় এবং তার চার সন্তান রয়েছে। ছোট ছেলে সাইফুল মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বসবাস করেন। তবে এর বেশি তথ্য দিতে পারেননি তিনি।

বেলপুকুর থানা পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়ে অবশেষে নওগাঁ জেলার মান্দা থানার মিঠাপুকুর এলাকায় বৃদ্ধের ছোট ছেলে সাইফুলের সন্ধান পায়। পুলিশ সাইফুলকে খবর দিলে বৃহস্পতিবার সকাল ১০টায় বেলপুকুর থানায় এসে তার বাবাকে শনাক্ত করেন। 
সাইফুল জানান, তার বাবার নাম মোঃ ইসার উদ্দিন প্রামানিক, যিনি একজন হাফেজে কোরআন এবং দীর্ঘকাল ধরে স্থানীয় একটি মসজিদে ইমামতি করেছেন। বয়সজনিত কারণে তিনি এখন আর ইমামতি করতে পারেন না। গত ২৪ আগস্ট সকাল ৯টায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন।

বেলপুকুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মোঃ ইসার উদ্দিন প্রামানিককে তার ছেলে সাইফুলের জিম্মায় হস্তান্তর করে। পিতাকে ফিরে পেয়ে সাইফুল অত্যন্ত আনন্দিত। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বেলপুকুর থানা পুলিশের তৎপরতা এবং সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী