ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার! প্রধান আসামি ফিরোজ গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৪:৪০:৩৬ অপরাহ্ন
রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার! প্রধান আসামি ফিরোজ গ্রেফতার রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার! প্রধান আসামি ফিরোজ গ্রেফতার
রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভুট্টাক্ষেতে এক বৃদ্ধার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ ফিরোজকে (২৫), ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। 
বুধবার (২৭ আগস্ট) রাতে সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, গত (২৬ মে) উজালপুর বিলে ছাগল আনতে গিয়ে নিখোঁজ হন নিহত বৃদ্ধা। এদিন রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়া থানাধীন উজালপুর গ্রামের ইদ্রিসের ভুট্টাক্ষেতে ওড়না দিয়ে মুখ ও গলা পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। নিহত বৃদ্ধা ছেলে এরশাদ ঘটনাস্থলে পৌঁছে তার মায়ের লাশ শনাক্ত করেন।  

ঘটনার দিন বিকালে এরশাদ তার ফুফাতো ভাইকে নিয়ে নিখোঁজ মায়ের খোঁজে উজালপুর বিলে যান। সেখানে তারা মায়ের পালিত দুটি ছাগল বাঁধা অবস্থায় দেখতে পান। মাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে ওই বিলে ছয়জন ব্যক্তিকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‌্যাব এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকা-ের অন্যতম প্রধান আসামি ফিরোজকে (২৫) গ্রেফতার করে পুঠিয়া থানায় হস্তান্তর করে র‌্যাব। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতার আসামি ফিরোজকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ