ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নাটোর বাসে তল্লাশী চালিয়ে হেরোইন সহ মাদক কারবারী দম্পত্তী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৫:৪৯:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৫:৪৯:২০ অপরাহ্ন
নাটোর বাসে তল্লাশী চালিয়ে হেরোইন সহ মাদক কারবারী দম্পত্তী গ্রেফতার নাটোর বাসে তল্লাশী চালিয়ে হেরোইন সহ মাদক কারবারী দম্পত্তী গ্রেফতার
নাটোর সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় ১৫০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১২টায় নাটোরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. জাহাঙ্গীর আলম (৩৫) এবং তার স্ত্রী মোছা. সাবিনা বেগম (৩২), উভয়ে চাঁপাইনবাবগঞ্জের উপর রাজরামপুরের বাসিন্দা।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গোপন সূত্রে তারা জানতে পারেন , কতিপয় ব্যক্তি যাত্রীবেশে 'CHAPI TRAVELS' নামক বাসে করে চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোর হয়ে ঢাকার উদ্দেশে মাদকদ্রব্য পরিবহন করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের গোয়েন্দা দল মাদক কারবারীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। পরে চেকপেস্টের সামনে আসলে বর্ণীত বাসটি থামিয়ে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর আলম ও সাবিনা বেগমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম হেরোইন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারেন, গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ও সাবিনা বেগম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত স্থান থেকে হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী