ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাঝ-আকাশে ইঞ্জিনিয়ারের সঙ্গে ৫০ মিনিট ধরে কথা! তার পরেই যুদ্ধবিমান থেকে ঝাঁপ দেন চালক

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৩৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৩৯:০৪ অপরাহ্ন
মাঝ-আকাশে ইঞ্জিনিয়ারের সঙ্গে ৫০ মিনিট ধরে কথা! তার পরেই যুদ্ধবিমান থেকে ঝাঁপ দেন চালক মাঝ-আকাশে ইঞ্জিনিয়ারের সঙ্গে ৫০ মিনিট ধরে কথা! তার পরেই যুদ্ধবিমান থেকে ঝাঁপ দেন চালক
বছরের শুরুতে আমেরিকার আলাস্কার রানওয়েতে ভেঙে পড়েছিল একটি যুদ্ধবিমান। এফ-৩৫ যুদ্ধবিমানটির চালক আগেই বিমান থেকে প্যারাশুটে চেপে ঝাঁপ দিয়েছিলেন। সম্প্রতি ওই দুর্ঘটনা নিয়ে একটি রিপোর্ট হাতে পেয়েছে সংবাদমাধ্যম সিএনএন। সেই রিপোর্ট সূত্রে গিয়েছে, বিমানটিতে গোলযোগ ধরা পড়ার পরে মাঝ-আকাশে বসে ইঞ্জিনিয়ারের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে কথা বলেছিলেন যুদ্ধবিমানের পাইলট। তার পরেও মেলেনি সুরাহা। শেষ পর্যন্ত উপায় না দেখে বিমান থেকে প্যারাশুটে চেপে ঝাঁপ দেন চালক।

যে সময় বিমানটি ভেঙে পড়েছিল, তখন আমেরিকার ওই বিমানবন্দরের এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস। রিপোর্ট অনুসারে, যুদ্ধবিমানের নাকের হাইড্রোলিক লাইনে বরফ জমে ছিল। ল্যান্ডিং গিয়ারেও ছিল বরফ। উড়ানের পরে চালক ল্যান্ডিং গিয়ার প্রত্যাহারের (রিট্র্যাক্ট) চেষ্টা করেও পারেননি। আবার সেই গিয়ার নামানোর চেষ্টা করলে বিমানের নোজ় গিয়ারও লক হয়ে যায়।

সে সময় পাইলট যুদ্ধবিমানের ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেন। প্রায় ৫০ মিনিট ধরে ইঞ্জিনিয়ারের নির্দেশ মেনে যান্ত্রিক গোলযোগ সারানোর চেষ্টা করেন। কিন্তু সমস্যার সমাধান হয়নি। সেন্সর তাঁকে ইঙ্গিত দেওয়ার পরেই বিমান থেকে ঝাঁপ দেন চালক। আমেরিকার বায়ুসেনার অনুসন্ধানকারী দল জানিয়েছে, বিমানের নোজ়ের হাইড্রলিক তরলের তিন ভাগের এক ভাগই ছিল জল। ঠান্ডার কারণেই তেমন হয়েছিল।

সাম্প্রতিক কালে লকহিড মার্টিনের এ-৩৫ যুদ্ধবিমান তার প্রযুক্তি এবং বেশি দামের কারণে বার বার সমালোচনার মুখে পড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী