ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শুকিয়ে যাওয়া লিপস্টিক, মাস্কারা যেভাবে আবার ব্যবহার করবেন

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন
শুকিয়ে যাওয়া লিপস্টিক, মাস্কারা যেভাবে আবার ব্যবহার করবেন ফাইল ফটো
অনলাইনে ছাড় পেলেই শৌখিনীরা কিনতে থাকেন হরেক রকমের রূপটানের সামাগ্রী। লিপস্টিক, নেলপলিশ, টিন্ট, ব্লাশার... আরও কত কী! নামী-দামি সংস্থার সেই সব প্রসাধনী কিনতে পকেটেও বেশ চাপ পড়ে। তবে শখ করে রূপটানের সমাগ্রীগুলি কিনলেও সবগুলি সব সময় ব্যবহার করা হয়ে ওঠে না। এক বার সাধের প্রসাধনীগুলির শুকিয়ে যেতে শুরু করলে আফসোস করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আপনার সঙ্গেও কি এমনটাই হয়? একটু বুদ্ধি খাটালেই এই সেই মেকআপের সামগ্রীগুলি আবার ব্যবহার করে ফেলতে পারেন। ভাবছেন, এটা কী করে সম্ভব?

লিপস্টিক: অনেকেরই নানা রঙের লিপস্টিক জমাতে করতে ভালবাসেন। তবে অনেক ক্ষেত্রেই লিপস্টিক গলে যায় বা ভেঙে যায়, ব্যবহারযোগ্য থাকে না। এ রকম হলে লিপস্টিকের সঙ্গে পেট্রোলিয়াম জেলি মিশিয়ে একটি কাচের পাত্রে ঢেলে রাখুন। খুব সহজেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ‘কালারিং লিপ বাম’।

ফাউন্ডেশন: দাম দিয়ে নামী সংস্থার ফাউন্ডেশন কিনলেন, অথচ বছর খানেকের মধ্যেই দেখলেন তা শুকিয়ে গিয়েছে। এই সমস্যা দূর করতে ফাউন্ডেশনের শিশিতে কয়েক ফোঁটা অ্যালো ভেরা জেল বা ময়শ্চারাইজ়ার দিয়ে ভাল করে মিশিয়ে নিতে পারেন, তা হলেই আবার নতুনের মতো হয়ে যাবে পুরনো ফাউন্ডেশনটি।

মাস্কারা: মাস্কারা নিয়মিত ব্যবহার না করলেই সেটি শুকিয়ে যায়। ব্যবহারযোগ্য থাকে না। এ ক্ষেত্রে মাস্কারার ভিতরে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিতে পারেন, তা হলেই একেবারে নতুনের মতো হয়ে যাবে পুরনো মাস্কারাটি।

আইলাইনার: আইলাইনার শুকিয়ে গেলে তা মোটেই ব্যবহার করা যায় না। সে ক্ষেত্রে আইলাইনারের শিশিতে খানিকটা মেকআপ ফিক্সিং স্প্রে মিশিয়ে নিতে পারেন। দেখবেন আবার ব্যবহারযোগ্য হয়ে উঠেছে সাধের প্রসাধনীটি।

নেলপলিশ: এই প্রসাধনীটি শুকিয়ে যেতে খুব বেশি সময় লাগে না। এ ক্ষেত্রে রিমুভার দিয়েই হতে পারে মুশকিল আসান। নেলপলিশের শিশিতে কয়েক ফোঁটা রিমুভার দিয়ে মিশিয়ে নিলেই নতুনের মতো হয়ে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী