ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

স্বামী কর্তৃক স্ত্রী হত্যা: পলাতক আসামী বান্দরবান থেকে গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৮-২০২৫ ১০:৫২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৮-২০২৫ ১০:৫২:৫১ অপরাহ্ন
স্বামী কর্তৃক স্ত্রী হত্যা: পলাতক আসামী বান্দরবান থেকে গ্রেফতার স্বামী কর্তৃক স্ত্রী হত্যা: পলাতক আসামী বান্দরবান থেকে গ্রেফতার
চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানায় স্ত্রী হত্যা মামলার পলাতক প্রধান আসামী মোঃ আজিজ মিয়াকে বান্দরবান থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি যৌথ আভিযানিক দল।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৫টায়, র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজারের যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ আজিজ মিয়া (৫০), বান্দরবান জেলার আলীকদম থানার দক্ষিণ পূর্ব পালং পাড়া এলাকার নুরুল হকের ছেলে। 

বৃহস্পতিবার র‌্যাব-৭, চট্টগ্রামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গত ৩০ জুলাই নারী গার্মেন্টস কর্মী তার কর্মস্থল থেকে নিজ বাসায় ফিরলে স্বামী মোঃ আজিজ মিয়ার সাথে পারিবারিক কলহের জেরে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এই বাকবিতন্ডার এক পর্যায়ে আজিজ মিয়া বাসায় থাকা ইট দিয়ে নারীকে মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের নারীর বড় মেয়ে মোঃ আজিজ মিয়াকে প্রধান আসামী করে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-৩১, তারিখ ৩০ জুলাই ২০২৫, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০) দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আসামিকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মোঃ আজিজ মিয়া বান্দরবান জেলার লামা থানা এলাকায় অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১৫ কক্সবাজার এর যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার লামা থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আজিজ মিয়াকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী