ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ রাজশাহী মহানগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩ তানোরে শিশু ধর্ষণ চেস্টার অভিযোগে বৃদ্ধ আটক রাজশাহী মহানগরীতে নারীকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ২ রাজশাহী মহানগরীতে গাঁজা রাখা ও সেবনের অপরাধে গ্রেপ্তার ৩ মহানগরীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার সৌদির রাজধানী রিয়াধে ক্ষেপণাস্ত্র হানা! গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ, র‍্যালি ও লিফলেট বিতরণ নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ ২ কারবারী গ্রেপ্তার রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না: সিভিল সার্জন চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, লুটের অভিযোগ চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার চারঘাটে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ ট্রাম্পের নিষেধাজ্ঞার পর হোয়াইট হাউজে ঢুকতে পারলেন না সিএনএনের সাংবাদিক ক্যাটরিনার চেহারা নিয়ে কটাক্ষ, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ

নওগাঁয় সাংবাদিকের উপর হামলা- গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০১:০২:১৭ অপরাহ্ন
নওগাঁয় সাংবাদিকের উপর হামলা- গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নওগাঁয় সাংবাদিকের উপর হামলা- গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসের ও দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্য চিত্র  সংগ্রহ করতে গিয়ে নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক একে সাজু উপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টা সাব-রেজিস্ট্রার অফিসে ভিতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানি তিনি আহত অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

চিকিৎসাধীন সাংবাদিক একে সাজু জানান, গত দুই দিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পযন্ত জমি রেজিষ্ট্রি হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে  বুধবার বিকালে আমি সাব-রেজিষ্ট্রি অফিসের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেছিলাম। এমন সময় হঠাৎ করে দেখি সাব- রেজিষ্ট্রি অফিসের ভিতরে জমির রেজিষ্ট্রি নিয়ে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারি ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাঁধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে বলে সে বলে থানার লোক কোন ভিডিও করা যাবে না, তখন আমি বলি কেন ভিডিও করবো না। তার সাথে কথার কাটাকাটির এক পযার্য়ে সে আমার শাটের কলার ধরে ধাকাতে ধাকাতে সাব রেজিষ্ট্রি অফিসের ভিতরে নিয়ে গিয়ে কেঁচি গেট লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়েই নিয়ে আমাকে আটক করে রাখে।

পরে খরব পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর অবস্থা হওয়ায় কর্তবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল  হাসপাতালে প্রেরন করেন। আমি হামলাকারীদের নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় যারাই জড়িত থাক তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক একে সাজুর উপর হামলার খবর ছড়িয়ে পরলে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান। এবং সাংবাদিকের উপর এমন হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ

হারিয়ে যাওয়া ৫৬টি মোবাইল ফোন প্রকৃত মালিককে হস্তান্তর জেলা পুলিশ