ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ইসরায়েলি হামলায় গাজায় ১৯ ত্রাণ প্রত্যাশীসহ নিহত আরও ৬১

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০২:৩৪:২০ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় গাজায় ১৯ ত্রাণ প্রত্যাশীসহ নিহত আরও ৬১ ছবি: সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৬১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ ত্রাণ প্রত্যাশী রয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে চালানো ইসরায়েলি হামলায় ওইসব প্রাণহানির ঘটনা ঘটে। বাসিন্দারা গাজা শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে সামরিক বোমাবর্ষণ তীব্রতর হওয়ার খবর দিয়েছেন।

গাজা সিটি দখলের অভিযানে সেখানে অসংখ্য প্রাণহানি ও ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হবে। তাই ইসরায়েলকে পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

তবে তা উপেক্ষা করেই শহরটিকে হামাসের ঘাঁটি দাবি করে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদার করেছে আইডিএফ। জেইতুন এলাকায় গুঁড়িয়ে দিয়েছে প্রায় দেড় হাজার ঘরবাড়ি।

গাজা যুদ্ধ নতুন করে বিপজ্জনক পর্যায়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। অন্তহীন ভয়াবহতার জন্য দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানান।

এদিকে, গাজায় ক্ষুধায় আরও ৪ জনের মৃত্যু হয়েছ। এ পর্যন্ত অপুষ্টি-অনাহারে মারা গেছে ১২১ শিশুসহ ৩১৭ ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ জনের মানুষ নিহত হন। জিম্মি করা হয় শতাধিক। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণহানি ৬২ হাজার ছাড়িয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী