ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ৪ জন। অসুস্থ কনটেন্ট ক্রিয়েটর তাজেলকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা লালু রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ পুলিশ সুপারের- ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন ঘিরে পুলিশের ব্রিফিং প্যারেড মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন মানবিক নেতৃত্বে রাজশাহী জেলা পুলিশের বিশেষ শাখাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা মোহনপুরে ২৮শে অক্টোবর উপলক্ষে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও পথসভা সাপাহারে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবিকে দণ্ড প্রদান আত্রাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে আনন্দ র‍্যালি ও সমাবেশ আকাশে ড্রোন, মাঠে কে-৯: ঠাকুরগাঁও-১আসন উপ-নির্বাচনে ২১ প্লাটুন বিজিবি ভোটের অপেক্ষায় ঠাকুরগাঁও-১: থেমে গেছে মাইক, বৃহস্পতিবার ভাগ্য নির্ধারণ প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে শিশুরা, রাণীশংকৈলে নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাই শুরু ঠাকুরমা আর মায়ের টোটকাতেই রূপ খুলেছে রশ্মিকার! পর্দায় ‘ডাকিনী বিদ্যা’! তন্ত্র সাধনা মানে কি শুধুই ক্ষতি? পায়েল ও ঋষভের ছবিতে কী উঠে আসবে? ‘১৮ ঘণ্টা কাজের পরেও ছেলেকে সময়,’ ক্যাটরিনা জানালেন, ভিকির সঙ্গে ‘রোম্যান্টিক’ সময় শিকেয় আজ চকলেট দিবস নারী পাশে থাকলে কম ব্যথা পায় পুরুষ: গবেষণা চিত্রনায়িকা পপি মা হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪র্থ ট্যুরিজম ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল শুরু ৪ নভেম্বর

ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী? আচমকা কেন এই সিদ্ধান্ত?

  • আপলোড সময় : ২৯-০৮-২০২৫ ০৭:৪০:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৮-২০২৫ ০৭:৪০:৪১ অপরাহ্ন
ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী? আচমকা কেন এই সিদ্ধান্ত? ওরির সঙ্গে গাঁটছড়া বাঁধলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী? আচমকা কেন এই সিদ্ধান্ত?
মা শ্রীদেবীর মৃত্যুর পর আবার প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী কপূর। একটা সময় লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে প্রায়ই একসঙ্গে দেখতে পাওয়া যায় তাঁদের। সম্প্রতি শিখরের নামাঙ্কিত হার গলায় পরে সম্পর্কে সিলমোহর দেন অভিনেত্রী। প্রেমিককে নিয়ে নাকি বড্ড স্পর্শকাতর তিনি, জানিয়েছিলেন নিজেই। এত কিছুর পর ওরিকে স্বামী হিসাবে পরিচয় দিলেন জাহ্নবী!

বলিউডের অন্যতম চর্চিত নাম ওরি অর্থাৎ ওরহান অবাত্রামণি। বি-টাউনের প্রায় সব তারকার সঙ্গেই তাঁর ওঠাবসা। কিন্তু তাঁর পেশা কী, তা নিয়ে স্পষ্ট উত্তর প্রায় কারও কাছেই নেই। বলা ভাল, হঠাৎ করেই বলিউডে আবির্ভাব ওরির। কিন্তু জনপ্রিয় হওয়ার পর থেকে বার বার শিরোনামে উঠে এসেছেন তিনি। জাহ্নবীর পরিবারের সঙ্গে সখ্য রয়েছে ওরির। নিজের ‘ধূমকেতু’র মতো বলিউডে এ হেন উত্থানের জন্য ওরি সদা কৃতজ্ঞতা স্বীকার করেন জাহ্নবীর বাবা বনি কপূরের কাছে। এ দিকে এক সময় নিজেকে সমকামী বলেই দাবি করেছিলেন ওরি। সত্যিই কি তাই?

আসলে অভিনেত্রী দেশের বাইরে গেলেই নাকি ছেলেদের থেকে গুচ্ছ প্রেমপ্রস্তাব পান। তেমনই এক ঘটনা ঘটে লস অ্যাঞ্জেলেসে। অভিনেত্রীর কথায়, ‘‘আমি দেশের বাইরে গেলেই বলি আমি বিবাহিত। লস অ্যাঞ্জেলেসে এক রেস্তোরাঁ এক বার একের পর এক ওয়েটার আসছেন। কেউ নম্বর দিয়ে যাচ্ছেন, কেউ খাবার দিচ্ছেন। গুচ্ছ গুচ্ছ প্রেম প্রস্তাব নিয়ে আসছেন। সামনে ওরি ছিল। ওকে দেখিয়ে বলে দিই, উনি আমার স্বামী।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২