ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ৩৩ নগরীতে চোরাই ল্যাপটপ ও এক ডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৫০ পুঠিয়ার হত্যা মামলার আসামি কুষ্টিয়ায় গ্রেফতার রোজার আগে আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা নতুন পে-স্কেলে বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২ চতুর্থ শ্রেণির ছাত্রীকে কৌশলে টয়লেটে নিয়ে গেলেন শিক্ষক, অতঃপর... রাজশাহীর পরিবেশ ব্যবস্থাপনা উন্নয়নে রাসিক-জিআইজেডের কর্মশালা দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই বাগমারায় ফসলি জমির মাটি কাটায় একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা গুরুদাসপুরে ছাত্রদল নেতার জানাজার পরপরই প্রবাসীর শপিংমলে হামলা-লুটপাট মসজিদের জমি নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ নাটোরে অনলাইন প্রতারণার অভিযোগে ইয়াবা সহ যুবক গ্রেপ্তার এবার ক্ষমা চাইলেন মাসুদের ‘শ্যালিকা’, কান ধরে তওবা করলেন শ্বশুর! সেই মাসুদকে তালাক দিলেন ‘শ্যালিকা’ পূর্ণিমা টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ সিরাজগঞ্জে চাঁদা না পেয়ে সোনাখাড়ার ইউপি সদস্যকে বেদম পেটালেন নেতা এবার হবিগঞ্জে আইফোনের জন্য বন্ধুকে গলা কেটে হত্যা

রাজশাহীতে মাদকাশক্ত ভাতিজ গলা কেটে হত্যা করলো ফুপুকে

  • আপলোড সময় : ৩০-০৮-২০২৫ ১২:২৩:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৮-২০২৫ ১২:২৩:০২ পূর্বাহ্ন
রাজশাহীতে মাদকাশক্ত ভাতিজ গলা কেটে হত্যা করলো ফুপুকে রাজশাহীতে মাদকাশক্ত ভাতিজ গলা কেটে হত্যা করলো ফুপুকে
রাজশাহীতে মাদক কেনার জন্য টাকা না পেয়ে ফুপুক আফিজানকে গলা কেটে হত্যা করেছে ভাতিজা। পুলিশ অভিযান চালিয়ে ঘাতক ভাতিজা রকি ইসলামকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে পবা উপজেলার ছোট ভালাম গ্রামে এ ঘটনা ঘটে। তালাকপ্রাপ্ত নিঃসন্তান নিহত আফিজান গত ২০ বছর ধরে বড় ভাইয়ের বাড়িতে থাকতেন। 

পুলিশের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাতে রকি তার ফুফুর কাছে টাকা চাইলে, তিনি দিতে অস্বীকৃতি করেন। তখন রকি কয়েক দফা ফুফুর গলায় ছুরি চালায়। এতে ঘটনাস্থলেই আফিজান মারা যায়। এসময় ঐ বাড়িতে কেউ ছিল না। ঘটনার পর রকি পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ির পেছনের বাগান থেকে রকিকে আটক করে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, রকি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এতে অতিষ্ঠ হয়ে তার বাবা-মা রাজশাহী শহরে ভাড়া থাকেন। সম্প্রতি রকির স্ত্রীও তাকে তালাক দিয়ে সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে যান। নিহত আফিজান অন্যের বাড়ির গৃহপরিচারিকার কাজ করে রকির খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আসছিলেন।

এ বিষয়ে পবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ঘাতক রকি হত্যার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২