ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫০:৫৪ অপরাহ্ন
এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এনবিআর বিলুপ্তি: অধ্যাদেশ বাতিলের দাবিতে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা
জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করার অধ্যাদেশে সরকার ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার ঘোষণা দিলেও তাতে সন্তুষ্ট নয় ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং চেয়ারম্যানকে অপসারণের স্পষ্ট ঘোষণা না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীরা।

আন্দোলনে নামা কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, অধ্যাদেশটি বাতিলের দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনার কথা বলে।

এরপর রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, অধ্যাদেশ বাতিলসহ তাদের চার দাবির বিষয়ে ‘সুনির্দিষ্ট আশ্বাস’ মেলেনি। দাবি আদায়ে পূর্বঘোষিত কর্মসূচি আগামী শনিবার (২৪ মে) থেকে চলমান থাকবে।

ইতোমধ্যে যে সব বিষয়ে ঘোষণা দেয়া হয়েছে, সেগুলোর জন্য সাধুবাদ জানিয়েছে আন্দোলনকারীরা। তবে মূল চারটি দাবির সুস্পষ্ট ঘোষণা দেয়ার আহবান জানান তারা। একইসঙ্গে, দাবি পূরণের ঘোষণা আসার সাথে সাথে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হবে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য, গত ১২ মে রাতে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫’ অধ্যাদেশ জারি করে সরকার।

পরদিন থেকে কলম বিরতিসহ টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’। এ নিয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক হলেও তাতে সমাধান আসেনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী