ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১২:২৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১২:২৯:৫৬ পূর্বাহ্ন
আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
গত ৫ বছর ধরে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য এবারও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীকে ফোবানা পুরুস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। এর আগেও ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে তিনি ফোবানা সম্মেলনের পুরুস্কারে ভূষিত হন।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় তিন দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলনের দ্বিতীয় দিনে তার হাতে এ পুরুস্কার তুলে দেন ৩৯তম ফোবানা সম্মেলনের নির্বাহী কমিটির চেয়ারম্যান মাসুদ রব চৌধুরী। আটলান্টা থেকে ৩৫ মাইল দূরে ডুলুথ শহরের প্রাণকেন্দ্র গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে গত শুক্রবার (২৯ আগষ্ট) শুরু হয় তিন দিনব্যাপী এ সম্মেলন।

বিশ্বব্যাপী মহামারি কোভিড-১৯ পরবর্তী ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা)'র নির্বাহী কমিটি গঠন নিয়ে চরম বিরোধ দেখা দেয়। চলে বহিস্কার ও পাল্টা বহিস্কার খেলা। নির্বাচনে পরাজিত হয়ে একটি কুচক্রী মহল এক পর্যায়ে পাল্টা কমিটি করে অন্য একটি ফোবানা সম্মেলনের আয়োজন করেন।

১৯৮৭ সালে সূচনালগ্ন ও প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ফোবানা বহুবার আক্রমণের শিকার হয়েছে এবং ভবিষ্যতেও হবে এ বিষয়ে কোন সন্দেহ নেই, ক্রমাগত আঘাতের জন্য ফোবানার অগ্রগতি আশানুরুপ হয়নি তবে থেমেও থাকেনি। যেকোনো সুন্দর ও মহৎ সৃষ্টিকে ধংস করার প্রচেষ্টা ছিল, আছে এবং থাকবে।

অনেক বছর থেকে বিভিন্ন ব্যাক্তি ও গোষ্ঠী ফোবানাকে ব্যক্তিস্বার্থে এবং সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার সিড়ি হিসেবে ব্যাবহার করতে চেয়েছে কেউ পেরেছে কেউবা পারেনি। ২৪ জুলাই ২০২৩ তারিখে ফোবানার নির্বাহী কমিটি গঠনতন্ত্র বিরোধী ও ফোবানার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে দুটি সংগঠনকে বহিষ্কার করে। সংগঠন দুটি যথাক্রমে: বাংলাদেশ আমেরিক উমেন অ্যাসোসিয়েশন অব টেক্সাস ও ইউনাইটেড বাংলাদেশ আমেরিকান কমিউনিটি অব টেক্সাস। বহিষ্কার হবার পর তারা ফোবানার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেন।

গত ৫ বছর ধরে ফোবানা সম্মেলনের বিভিন্ন অনিয়ম, দুর্নীতিসহ নির্বাহী কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব-বিরোধ ও ফোবানা সংক্রান্ত সংবাদ প্রকাশে অনন্য অবদানের জন্য এবারও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথীকে ফোবানা পুরুস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। এর আগে তিনি ২০২২ সালে শিকাগো (ইলিনয়স), ২০২৩ সালে ডালাস (টেক্সাস) ও ২০২৪ সালে ভার্জিনিয়া ফোবানা সম্মেলনে তাকে পুরুস্কৃত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী