ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ০৯:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ০৯:২৬:৪১ অপরাহ্ন
অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২ অন্তঃসত্ত্বা নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ঘরে একা পেয়ে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় তার স্বামী বাগানের কাজে খামারবাড়িতে ছিলেন। 

এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত দুইজনকে আটক করেছে লামা থানা পুলিশ।

রোববার (৩১ আগস্ট) দিবাগত রাতে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- রূপসীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মুসলিমপাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রোববার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের অফিসার ইনচার্জকে অবহিত করেন।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হলে তিনি অসুস্থ হয়ে যায়। পরে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধর্ষণের সব আলামত সংরক্ষণ করা হয়েছে। আটককৃত দুইজন এখন থানা হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী