ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট এরদোয়ান

  • আপলোড সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৪:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৯-২০২৫ ১০:৩৪:৩৯ অপরাহ্ন
গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট এরদোয়ান গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান স্পষ্ট করলেন প্রেসিডেন্ট এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজা ইস্যুতে তুরস্কের অবস্থান অত্যন্ত পরিষ্কার ও দৃঢ়। তিনি বলেছেন, আঙ্কারার নীতির মূলেই রয়েছে মানবাধিকার ও মানবিক মূল্যবোধ, যা বিশ্ব শান্তি ও ন্যায়ের জন্য জরুরি।

রবিবার (৩১ আগস্ট) চীনের শীর্ষ সংবাদমাধ্যম পিপলস ডেইলি-তে প্রকাশিত “এ শেয়ার্ড পাথ টু পিস অ্যান্ড জাস্টিস” (শান্তি ও ন্যায়ের যৌথ পথ) শিরোনামের প্রবন্ধে এরদোয়ান লিখেছেন, বর্তমান বিশ্ব “অভূতপূর্ব মাত্রা ও জটিলতার সংকটে” নিমজ্জিত। তিনি উল্লেখ করেন, এসব সংকট মোকাবিলা ও নিরপরাধ মানুষের অধিকার রক্ষায় বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তুরস্কের যোগাযোগ দপ্তরের পরিচালক বুরহানেত্তিন দুরান জানান, প্রবন্ধটি রবিবার চীনের সংবাদপত্রে প্রকাশিত হয় এবং তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এনসোশ্যাল (EnSocial)-এও শেয়ার করা হয়।

প্রবন্ধে এরদোয়ান গাজায় ইসরায়েলের “হত্যাযজ্ঞ ও দখলদারিত্বের পরিস্থিতি”কে ব্যর্থ আন্তর্জাতিক ব্যবস্থার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তার নিরবচ্ছিন্ন প্রবাহ এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আমাদের প্রচেষ্টা দিন দিন আরও জোরদার হচ্ছে।” তুরস্ক গাজার মানুষের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করা এবং নিরপরাধ মানুষের সুরক্ষার জন্য ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি জানান। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী