ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০১:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০১:৫৭:৪৮ অপরাহ্ন
সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবঃ লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।

সোমবার (১ সেপ্টেম্বর) তিনি সিলেট জেলা আনসার ভিডিপি কার্যালয়ে পৌঁছালে সংগঠনের কর্মকর্তারা তাঁকে স্বাগতম জানান।

পরিদর্শনকালে আনসার ভিডিপি'র সিলেট রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান বিভিএমএস পিএএমএস, সিলেট রেঞ্জ, জেলা কার্যালয় ও বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। পরিদর্শনের শুরুতেই শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের একটি সুসজ্জিত চৌকস দল উপদেষ্টাকে "গার্ড অব অনার" প্রদান করেন। এরপর তিনি সিলেট আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি অ্যাভোকাডো বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে উপদেষ্টা মহোদয় জপলা আনসার-ভিডিপি কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন এবং নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষক, প্রশিক্ষিকা, আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত আনসার, সদর উপজেলার ভিডিপি ও টিডিপি সদস্যসহ ভাতাভোগী সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপদেষ্টা বাহিনীর গৌরবময় ইতিহাস-ঐতিহ্যের কথা তুলে ধরে সাম্প্রতিক সময়ের বাহিনীর বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় উপস্থিত সকল সদস্য উপদেষ্টার দিক নির্দেশনা মনোযোগ সহকারে শোনেন এবং তা বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় সংগঠনের নানা পদমর্যাদার কর্মকর্তা, কর্মচারী, আনসার ভিডিপি সদস্য, সদস্যা, টিডিপি সদস্য, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও মিডিয়া কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী