ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সন্তানকে পড়ায় উৎসাহী করে তুলতে কী করবেন বাবা-মায়েরা?

  • আপলোড সময় : ০২-০৯-২০২৫ ০৪:২০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৫ ০৪:২০:৫৩ অপরাহ্ন
সন্তানকে পড়ায় উৎসাহী করে তুলতে কী করবেন বাবা-মায়েরা? ছবি: সংগৃহীত
অঙ্ক ভুল করলেই বেতের বাড়ি, স্কুলের পড়া না করলেই বেদম বকুনি। এ ভাবেই বড় হয়েছেন অনেকে। সে কারণেই অভিভাবকদের কারও কারও ধারণা, সন্তানকে ধমক না দিলে লেখাপড়া করানো যায় না। কিন্তু মনোবিদেরা বলেন অন্য কথা। গায়ে হাত তোলা, জোরে চেঁচানো নয়— বরং ছোট থেকেই শিশুর মনে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করাই জরুরি। ধমক দিলে, তার প্রতিটি ভুল নিয়ে ক্রমাগত সমালোচনা করলে সন্তানের পড়ার প্রতি ভয় তৈরি হতে পারে। একটু আদর, ভাল করে বুঝিয়েও তাদের বইমুখী করা যায়। শেখানো যায় মজার ছলেও।

কোন অভ্যাসে পড়াশোনায় আগ্রহ তৈরি করা সম্ভব?
রুটিন: মনোবিদ থেকে পেরেন্টিং কনসালট্যান্টরা বলেন, ছোটদের জীবনেও একটা রুটিন থাকা দরকার। যখন তারা বড় হচ্ছে, সেই সময় যদি পড়তে বসার সময় নির্দিষ্ট করা যায়, শিশুদের জন্য তা ভাল হয়। ওই সময়ে তাকে পড়তে বসতে হবে, এমন ধারণা তৈরি হয়। তৈরি হয় অভ্যাসও।

পড়ায় আনন্দ: পড়াশোনার বিষয় যদি বিরক্তিকর মনে হয়, যে কোনও পড়ুয়া আগ্রহ হারাতে পারে। বইয়ের পাতা খুলে পড়ালেই পড়াশোনা হয় না সবসময়। তার চেয়ে বরং বিভিন্ন মডেল ব্যবহার করে, নানা রকম অ্যাপের সাহায্য নিয়েও তাকে শেখানো যেতে পারে। খেয়াল রাখা দরকার, পড়া যেন বোঝা নয়, মিশে থাকে আনন্দ।

বিরতি: একটানা পড়াশোনায় ধৈর্য হারাতে পারে খুদে। তার চেয়ে গল্পের ছলেও পড়া হতে পারে। পড়ার মাঝে একটু বিরতি, একটু গল্প, একটু লেখা— এ ভাবেও তাকে বসিয়ে রাখা সম্ভব। পড়াশোনার বিষয়বস্ত নিয়ে গল্পের ছলেও আলোচনা হতে পারে। রাগ দেখানো বা ধমক নয়, বরং সহজ কথাতেই ছোটদের ভোলানো যেতে পারে।

খেলার ছলেই শেখা: ছোটরা খেলতে খেলতেই শেখে। ছোটদের জন্য ল্যাপটপ পাওয়া যায় যেখান খেলার মাধ্যমেই সে গুনতে শেখে, কোনও জিনিস আঁকার রং চেনে। রয়েছে রকমারি অ্যাপও। তা ছাড়া, পরিবেশ, দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়েও বাস্তবসম্মত ভাবে তাকে শেখানো যায়। সব্জি চেনানোর জন্য বাজার থেকে আনা সব্জি ব্যবহার করা যায়। আধুনিক শিক্ষা পদ্ধতির ব্যবহার খুব জরুরি।

অভিভাবকদের আচরণ: মনো-সমাজকর্মী মোহিত রণদীপ বলেন, ‘‘শিশুরা বড়দের দেখেই শেখে। বড়রা কী ভাবে অন্যের সঙ্গে কথা বলছেন, দৈনন্দিন জীবনে কী করছেন নিঃশব্দে অনুসরণ করে তারা।’’ সন্তানকে পড়ানোর সময় বাবা বা মা ফোন দেখলে, ফোনে কথা বললে, তার মনোযোগও বিক্ষিপ্ত হবে। পড়ার সময় যেমন পড়ুয়া ফোন নেবে না, তেমনই যিনি পড়াচ্ছেন তাঁকেও সতর্ক হতে হবে। আবার যদি বাবা বা মাকে সন্তান বই পড়তে দেখে, বাড়িতে নানা রকম বই থাকে— তার মধ্যেও আগ্রহ বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী